সিনেমা হলের পাশাপাশি ডিজনি প্লাসে মুক্তি পাবে ব্ল্যাক উইডো

হলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ব্ল্যাক উইডো মুক্তি পাবে ৯ জুলাই। অন্যদিকে ক্রুয়েলা আসছে ২৬ মে। ডিজনি তাদের এ দুই আলোচিত ছবি সিনেমা হলের সঙ্গে সঙ্গে নিজেদের স্ট্রিমিং সার্ভিস ডিজনি প্লাসেও মুক্তি দেবে এবং তা সিনেমা হলের সঙ্গে একই দিনে।

হলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ব্ল্যাক উইডো মুক্তি পাবে জুলাই। অন্যদিকে ক্রুয়েলা আসছে ২৬ মে। ডিজনি তাদের দুই আলোচিত ছবি সিনেমা হলের সঙ্গে সঙ্গে নিজেদের স্ট্রিমিং সার্ভিস ডিজনি প্লাসেও মুক্তি দেবে এবং তা সিনেমা হলের সঙ্গে একই দিনে।

মার্ভেলের অ্যাডভেঞ্চার ফিল্ম হিসেবে ব্ল্যাক উইডো থিয়েটারেই মুক্তি পাওয়ার কথা। কিন্তু পশ্চিমা দুনিয়ায় বক্সঅফিসের পারফরম্যান্স এখনো আশানুরূপ নয়। তাই ডিজনি হাঁটছে হাইব্রিড রিলিজের পথে।

ডিজনির মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট ডিস্ট্রিবিউশনের চেয়ারম্যান করিম ড্যানিয়েল বলেছেন, আমাদের ঘোষণা ভোক্তাদের পছন্দ এবং দর্শকদের চাহিদার বিবর্তিত রূপকেই প্রতিফলিত করছে।

ব্ল্যাক উইডো ক্রুয়েলা ডিজনি প্লাসের প্রিমিয়ার অ্যাকসেস সার্ভিসের অংশ হবে। ফলে দর্শককে অতিরিক্ত ৩০ ডলার রেন্টাল ফি দিতে হবে। মুলান রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন ছবির ক্ষেত্রেও মডেল অনুসরণ করা হয়েছিল। তবে অনেক হল মালিক স্ট্রিমিং সার্ভিসেও মুক্তি দেয়ার কারণে ছবিগুলো তাদের হলে দেখাতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

নিউইয়র্ক লস অ্যাঞ্জেলেসে সিনেমা হল পুনরায় খুলে যাওয়ায় ধীরে ধীরে চাঙ্গা হচ্ছে যুক্তরাষ্ট্রের বক্সঅফিস। কিন্তু দেশটির অনেক স্থানেই এখনো সিনেমা হল বন্ধ আর খুললেও তা সীমিত আসন দিয়ে চালাতে হচ্ছে।

ক্রুয়েলাদে দেখা যাবে এমা স্টোনকে আর ব্ল্যাক উইডোতে স্কারলেট জোহানসন। জনপ্রিয় দুই অভিনেত্রীর ছবি যে ডিজনির স্ট্রিমিং প্লাটফর্মকে আরো বেশি সাবস্ক্রাইবার জুটিয়ে দেবে তাতে সন্দেহ নেই। চালু হওয়ার মাত্র ১৬ মাসের মধ্যে ডিজনি প্লাস ১০ কোটির বেশি ব্যবহারকারী তৈরি করে ফেলেছে।

 

সূত্র: দ্য গার্ডিয়ান

আরও