সফল অস্ত্রোপচার শেষে অবজারভেশনে আছেন তানিয়া বৃষ্টি

রোববার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। সন্ধ্যার পর গণমাধ্যমকে অভিনেতা সকাল আহমেদ জানান, চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী অস্ত্রোপচার সফল হয়েছে এবং আপাতত কোনো জটিলতা নেই। তাকে পোস্ট–অপারেটিভ কেয়ারে রাখা হয়েছে। পর্যবেক্ষণ শেষে কেবিনে স্থানান্তর করা হবে।

ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। অস্ত্রোপচারের খবর প্রকাশের পর থেকেই সহশিল্পী ও ভক্তদের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতা কামনায় দোয়ার আহ্বান জানানো হচ্ছে।

রোববার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। সন্ধ্যার পর গণমাধ্যমকে অভিনেতা সকাল আহমেদ জানান, চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী অস্ত্রোপচার সফল হয়েছে এবং আপাতত কোনো জটিলতা নেই। তাঁকে পোস্ট–অপারেটিভ কেয়ারে রাখা হয়েছে। পর্যবেক্ষণ শেষে কেবিনে স্থানান্তর করা হবে।

রোববার রাত পৌনে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতা হাসান রেজাউল জানান, প্রায় চার ঘণ্টার অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। পোস্ট–অপারেটিভ সময়ে নানা জটিলতার আশঙ্কা থাকায় এখনই পুরোপুরি বিপদমুক্ত বলা যাচ্ছে না। তিনি সবার কাছে তানিয়া বৃষ্টির জন্য দোয়া চেয়েছেন এবং হাসপাতালে অযথা ভিড় ও অতিরিক্ত ফোনকল না দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

এর আগে অভিনেত্রীর অসুস্থতার খবরটি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকেই জানানো হয়। সেখানে শুটিং বা কাজসংক্রান্ত বিষয়ে আপাতত ফোন বা খুদে বার্তা দিয়ে বিরক্ত না করার অনুরোধ করা হয়।

আরও