‘দেবদাস’ নির্মাতার পছন্দ হয়নি ‘দেব ডি’

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘দেবদাস’ অবলম্বনে বলিউডে নির্মিত হয়েছে একাধিক ছবি। সর্বশেষটি ছিল অনুরাগ কাশ্যপের আধুনিক সংস্করণ ‘দেব ডি’। এর আগে পুরোনো আদলে বানিয়েছিলেন সঞ্জয় লীলা বানসালি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘দেবদাস’ অবলম্বনে বলিউডে নির্মিত হয়েছে একাধিক ছবি। সর্বশেষটি ছিল অনুরাগ কাশ্যপের আধুনিক সংস্করণ ‘দেব ডি’। এর আগে পুরোনো আদলে বানিয়েছিলেন সঞ্জয় লীলা বানসালি।

২০০২ সালে মুক্তি পাওয়া বানসালির ‘দেবদাস’-এ অভিনয় করেছিলেন শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই বচ্চন ও মাধুরী দীক্ষিতের মতো তারকারা। অন্যদিকে ২০০৯ সালের ‘দেব ডি’তে ছিলেন নতুন তিন মুখ অভয় দেওল, মাহি গিল ও কলকি কাচলিন।

সমালোচকদের প্রশংসা কুড়োলেও ‘দেব ডি’ একেবারেই পছন্দ হয়নি সঞ্জয় লীলা বানসালির, এ তথ্য জানালেন খোদ অনুরাগ কাশ্যপ।

বলিউডের প্রশংসিত এই দুই নির্মাতার ঘরানা একদমই আলাদা। যাদের হিন্দি সিনেমার সাবেকি ও আধুনিক ধারার প্রতিনিধিও বলা যায়। যার ভালো উদাহরণ শরৎচন্দ্রের উপন্যাসের এই চিত্রায়ন।

মূলত সমকালীন দিল্লি ও পাঞ্জাবের প্রেক্ষাপটে গল্প বেঁধেছিলেন অনুরাগ। চরিত্রের মূল নির্যাস এক থাকলেও গল্প অনুযায়ী বদলেছিলেন তাদের চরিত্রায়ন, পোশাক ও সাজসজ্জা। ভিক্টোরিয়ান ধাঁচের নৈতিকতার বদলে নতুন সময়ে চরিত্রগুলোকে আবিষ্কার করেন অনুরাগ। আর এই নিরীক্ষা একেবারেই পছন্দ করেননি সঞ্জয়।

এ বিষয়ে অনুরাগ বলেন, “সঞ্জয় আমাকে কিছু বলেননি, কিন্তু (নির্মাতা) বিক্রমাদিত্য মোতওয়ানেকে বলেছিলেন যে ‘দেব ডি’ তার একেবারেই ভালো লাগেনি।”

তবে সঞ্জয়ের এ মন্তব্যের কারণে একটুও নাখোশ হননি অনুরাগ। ২০০৫ সালে মুক্তি পায় সঞ্জয় লীলা বানসালির ‘ব্ল্যাক’। ওই সময় বিস্তারিত লিখে অনুরাগ জানান, রানী মুখার্জি ও অমিতাভ বচ্চন অভিনীত ছবিটি পছন্দ হয়নি তার।

পরস্পরের ছবি অপছন্দ হওয়া সত্ত্বেও দুজনের বন্ধুত্ব অটুট বলে জানান ‘গ্যাংস অব ওয়াসিপুর’ নির্মাতা।

আরও