লেডি গাগা ও ডোচির নতুন গান ‘‌রানওয়ে’

ভিডিওর শুরুতেই গাগা ও ডোচিকে দেখা যায় বড় আকারের লাল ব্লেজার ও টাইয়ে। এরপর তারা হাজির হন আঠারো শতকের বলগাউন ও নাটকীয় মেকআপে, যা পুরো গানটির ফ্যাশননির্ভর মেজাজকে আরো জোরালো করে। গানের কথায়ও উঠে আসে আত্মবিশ্বাসী এক বার্তা—রানওয়ের জন্যই যেন তাদের উপস্থিতি

প্রায় দুই দশক পর সিক্যুয়েল নিয়ে আবারো আলোচনায় ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’। ভক্তদের দীর্ঘদিনের চাওয়া নতুন এই প্রজেক্ট নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে আলাদা উত্তেজনা। আর এই আবহকে আরো জোরালো করতে যুক্ত হয়েছেন পপ তারকা লেডি গাগা ও র‍্যাপার ডোচি।

গত ২৫ এপ্রিল প্রকাশ পেয়েছে সিনেমার সাউন্ডট্র্যাকের প্রথম গান ‘রানওয়ে’। মুক্তির পরপরই গানটি অনলাইনে বেশ সাড়া ফেলেছে এবং ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।

মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন প্যারিস গোয়েবেল। ভিডিও জুড়ে দেখা যায় ফ্যাশন দুনিয়ার ঝলমলে উপস্থাপন—যেখানে স্টাইল, আধিপত্য আর গ্ল্যামার মিলিয়ে তৈরি হয়েছে ভিজ্যুয়াল অভিজ্ঞতা।

ভিডিওর শুরুতেই গাগা ও ডোচিকে দেখা যায় বড় আকারের লাল ব্লেজার ও টাইয়ে। এরপর তারা হাজির হন আঠারো শতকের বলগাউন ও নাটকীয় মেকআপে, যা পুরো গানটির ফ্যাশননির্ভর মেজাজকে আরো জোরালো করে। গানের কথায়ও উঠে আসে আত্মবিশ্বাসী এক বার্তা—রানওয়ের জন্যই যেন তাদের উপস্থিতি।

একটি দৃশ্যে দেখা যায়, তারা ‘রানওয়ে’ নামের একটি ম্যাগাজিন পড়ছেন, যার কভারে রয়েছে এমিলি ব্লান্টের জনপ্রিয় চরিত্র এমিলি চার্লটন। এই ছোট্ট ইঙ্গিত পুরোনো সিনেমার স্মৃতিকে নতুনভাবে মনে করিয়ে দিয়েছে দর্শকদের।

গানটি তৈরিতে গাগার সঙ্গে কাজ করেছেন ব্রুনো মার্সসহ আরো কয়েকজন পরিচিত প্রযোজক। উল্লেখযোগ্য বিষয়, এটি গাগা ও ডোচির প্রথম যৌথ কাজ, যা ইতোমধ্যেই বেশ আলোচনায় এসেছে।

আরও