ক্যাপিটাল ড্রামা আবারও প্রমাণ করল ব্যতিক্রমী গল্প ও উপস্থাপনার ক্ষমতা। বসুন্ধরা হাউজিংয়ের সহযোগিতায় নির্মিত নতুন রহস্য-থ্রিলার ‘ফান্দা’ সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে এবং মাত্র তিন দিনে ১৪ লাখের বেশি ভিউ সংগ্রহ করেছে।
নাটকটি দর্শকদের দারুণভাবে মুগ্ধ করেছে।
নাটকের গল্প নেত্রকোনার একটি গ্রামের মানুষদের জীবনকে ঘিরে আবর্তিত। নামটি এসেছে ‘ফাঁদ’ থেকে, যেখানে প্রধান চরিত্র খলিল ঋণে জর্জরিত একজন মানুষ। গ্রামবাসী মনে করে তাকে জিনে ধরেছে, আর এই ধারণা থেকেই রহস্য ও থ্রিলার শুরু হয়।
নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও তানজিন তিশা। খায়রুল বলেন, ‘খলিল চরিত্রে অভিনয় করা বিরল সুযোগ, যা দর্শককে আকৃষ্ট করবে।’ তিশা যোগ করেন, ‘পুরো টিম পেশাদারি ও সৃজনশীলভাবে কাজ করেছে।’
নির্মাতা এ কে পরাগ বলেন,‘ফান্দা শুধু থ্রিলার নয়, এটি মানুষের জীবন, স্বপ্ন ও সংগ্রামের গল্প।’ নাটকে আরও অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু, মাহমুদ আলম, শারমিন সুলতানা শর্মি প্রমুখ। স্ক্রিনপ্লে ও সংলাপ সাকিব হাসান বাঁধন ও এ কে পরাগ, সিনেমাটোগ্রাফি রাজু রাজ।