তালাশের পর বুবলী-আদর জুটির লোকাল

শবনম ইয়াসমিন বুবলী ও আদর আজাদ জুটির প্রথম সিনেমা তালাশ রয়েছে মুক্তির মিছিলে। তার আগেই এ জুটি আবারো সুখবর দিল। সাইফ চন্দন পরিচালিত লোকাল সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটি বাঁধছেন তারা। এরই মধ্যে দুজনেই সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তারই অংশ হিসেবে ফটোশুটে অংশ নিয়েছিলেন আদর-বুবলী।

শবনম ইয়াসমিন বুবলী আদর আজাদ জুটির প্রথম সিনেমা তালাশ রয়েছে মুক্তির মিছিলে। তার আগেই জুটি আবারো সুখবর দিল। সাইফ চন্দন পরিচালিত লোকাল সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটি বাঁধছেন তারা। এরই মধ্যে দুজনেই সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তারই অংশ হিসেবে ফটোশুটে অংশ নিয়েছিলেন আদর-বুবলী।

নতুন সিনেমা প্রসঙ্গে আদর আজাদ বলেন, লোকাল পলিটিক্যাল থ্রিলার ঘরানার একটি গল্প। চিত্রনাট্যে রয়েছে নতুনত্ব। গল্প নিয়ে এখনই কিছু বলা যাবে না। এতটুকু নিশ্চিত করতে পারি, দর্শকদের জন্য চমক আছে। আদর-বুবলীতে দর্শক নিরাশ হবেন না। আশা করি, সবার পছন্দ হবে। টাইগার মিডিয়া প্রযোজিত সিনেমার গল্পে তুলে ধরা হবে একটি মফস্বল এলাকার চিত্র। সেখানকার স্থানীয় মানুষের সংগ্রাম, জীবন-যাপনসহ তাদের নানা সংস্কৃতি তুলে ধরা হবে। এজন্যই এর নাম লোকাল রাখা হয়েছে।

জানা গেছে, আজ শুরু হবে সিনেমার শুটিং, চলতি মাসেই শেষ হবে দৃশ্যধারণ। ঢাকা ঢাকার বাইরে চলবে শুটিং। এর চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ। তালাশ সিনেমায় প্রথমবারের মতো চিত্রনায়ক আদর আজাদের সঙ্গে জুটি বাঁধেন শবনম বুবলী। সৈকত নাসির পরিচালিত সিনেমাটি বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে। সিনেমাটির মুক্তি সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে দুটি গান, যার একটি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের রঙের দুনিয়া শাহ আবদুল করিমের কথা সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন ফাতিমা তুয যাহরা ঐশী আরিফ রহমান জয়। সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। রঙের দুনিয়ার আগে মুক্তি পায় একই সিনেমার মায়ামাখা শিরোনামের গান। এতে উঠে আসে আদর আজাদ শবনম বুবলীর প্রেমময় যন্ত্রণার গল্প। তার আগে মুক্তি পায় সিনেমাটির ফার্স্টলুক। এটি অন্তর্জালে প্রকাশ পাওয়ার পর বেশ প্রশংসিত হয়।

ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনী পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। সিনেমায় পাঁচটি গান রয়েছে। রোমান্টিক থ্রিলার গল্পের তালাশে আরো অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।

আরও