বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন বলে গুঞ্জন উঠেছে। ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে ধর্মেন্দ্রর মৃত্যুর খবর প্রকাশিত হলেও অন্যান্য বেশ কয়েকটি গণমাধ্যমে বলা হয়েছে, খবরটি গুজব।
এছাড়া, ধর্মেন্দ্রর মেয়ে এশা দেওল আজ সামাজিক প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে দেয়া পোস্টে বলেছেন, গণমাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। তিনি জানান, তার বাবার অবস্থা স্থিতিশীল ও তিনি সেরে উঠছেন।
এশা দেওলের পোস্ট। ছবি- ইনস্টাগ্রাম
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছিল, অভিনেতা ধর্মেন্দ্র মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
উলেখ্য, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে কয়েকদিন আগে ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়।