প্রকাশ্যে এসেছে ‘বরবাদ’ সিনেমার প্রথম গান ‘দ্বিধা’। প্রেমে পড়ার অনুভূতিতে এ গানে শাকিব খান ও ইধিকা পালের রোমান্স ফুটে উঠেছে। ‘কখনো রোদ তুমি, কখনো জোৎস্না, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসোনা...’ ইনামুল তাহসীনের কথায় প্রীতম হাসানের কণ্ঠ ও মিউজিকে গানটি শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান ও গায়ক প্রীতমের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়।
বরবাদ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে আরো অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।
একটি আইটেম গানে পারফর্ম করেছেন নুসরাত জাহান। আসন্ন ঈদুল ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী ‘বরবাদ’ মুক্তি পাবে বলে পরিচালক জানিয়েছেন।