বিয়ে করেছেন শামীম হাসান সরকার

পোস্টের ক্যাপশনে লাভ ইমোজি দিয়ে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’

অভিনেতা শামীম হাসান সরকারের কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিতি রয়েছে। গতকাল শুক্রবার (৫ এপ্রিল) তিনি বিয়ে করেছেন। এদিন সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেয়া পোস্টে অভিনেতা নিজেই বিয়ের সংবাদ জানান। স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন তিনি।

পোস্টের ক্যাপশনে লাভ ইমোজি দিয়ে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’ এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তোলা ছবি কভার ফটো হিসেবে পোস্ট করেছেন এ অভিনেতা।

শামীম হাসান সরকারের স্ত্রীর প্রোফাইল থেকে জানা যায়, ফরিদপুরের মেয়ে আফসানা আক্তার প্রীতি ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

আরও