আজ থেকে বড় পর্দায় ‘স্ফুলিঙ্গ’

তৌকীর আহমেদ পরিচালিত সপ্তম চলচ্চিত্র ‘স্ফুলিঙ্গ’ মুক্তি পাচ্ছে আজ ২৬ মার্চ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে। পরিবেশনা সংস্থা দি অভি কথাচিত্র জানিয়েছে, রাজধানী ঢাকাসহ সারা দেশের ৩৫টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি।

তৌকীর আহমেদ পরিচালিত সপ্তম চলচ্চিত্র স্ফুলিঙ্গ মুক্তি পাচ্ছে আজ ২৬ মার্চ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে। পরিবেশনা সংস্থা দি অভি কথাচিত্র জানিয়েছে, রাজধানী ঢাকাসহ সারা দেশের ৩৫টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি।

২৪ মার্চ ঢাকার পান্থপথে স্টার সিনেপ্লেক্সে আমন্ত্রিত অতিথিদের জন্য স্ফুলিঙ্গ উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। তৌকীর আহমেদের পাশাপাশি আয়োজনে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির অভিনয়শিল্পী শ্যামল মওলা, জাকিয়া বারী মম রওনক হাসানসহ আরো অনেকে।

স্ফুলিঙ্গ কি ভার্সিটি পড়ুয়া তরুণদের একটি ব্যান্ডের গল্প? নাকি মুক্তিযুদ্ধের রণাঙ্গনে জীবন বাজি রেখে লড়ে যাওয়া একদল তরুণ মুক্তিযোদ্ধার কাহিনী? গল্পটা আসলে কাদের? জানতে হলে চলচ্চিত্রটি দেখার আহ্বান জানিয়েছেন চলচ্চিত্রটির নির্মাতা, অভিনয়শিল্পী কলাকুশলীরা।

স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন প্রযোজিত ছবিটিতে অভিনয় করেছেন পরীমনি, জাকিয়া বারী মম, শ্যামল মওলা, রওনক হাসান, মামুনুর রশীদ, আবুল হায়াত, শহীদুল আলম সাচ্চু, ফজলুর রহমান বাবুসহ আরো অনেকে। চলচ্চিত্রটির গান করেছেন পিন্টু ঘোষ এবং একটি বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।

আরও