যশকে টেক্কা দিল যার সিনেমা

২৬ দিন আগে মুক্তি পাওয়া হনুমান অংশ প্রথমদিন আয় করেছিল ১০ লাখ রুপি।

অভিনেতা যশ এবার আর প্যান ইন্ডিয়ান সিনেমায় মাইলফলক নিতে পারলেন না। প্রথম দিনের পর তার সিনেমাটি আর দর্শক টানতে পারেনি। সেদিনের পর থেকেই গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়াই দেখা গেছে সব জায়গায়। বাতিল হয়েছে টক্সিকের অনেক শো। এর মধ্যে এল নতুন খবর। টক্সিককে টেক্কা দিয়েছে ‘হনুমান অংশ’ নামের একটি সিনেমা। বিশাল চতুর্বেদী পরিচালিত সিনেমাটিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শোবিনো সত্য। ২৬ দিন আগে মুক্তি পাওয়া হনুমান অংশ প্রথমদিন আয় করেছিল ১০ লাখ রুপি। ২৬তম দিনে ভারতে এর আয় ৮ কোটি ৫০ লাখ ডলার। একই দিনে টক্সিক (মুক্তির সপ্তম দিন) সারা ভারত থেকে আয় করেছে ৭ কোটি ৮৫ লাখ ডলার। তুলনামূলক কম স্ক্রিনে মুক্তি পেয়েও রেকর্ড করেছে হনুমান অংশ।

আরও