ভালোবাসা দিবসে কোরিয়ান ও বাংলা ভাষার মিশেলে আসছে ‘‌ডাকপিয়ন’

অনুভূতি প্রকাশের জন্য এক অনন্য মাধ্যম সঙ্গীত। প্রেমের স্মৃতি রোমন্থনেও অনেকে ডুব দিয়ে থাকেন সুরের সাগরে। আর তাই বিশ্ব ভালোবাসা দিবসে অডিও-ভিডিও প্রযোজকরা ব্যস্ত হয়ে পড়েন নতুন গান ও অ্যালবামের প্রকাশ নিয়ে। বিশ্বব্যাপী ছডিয়ে পড়া কোরিয়ান সঙ্গীতের ক্রেজে বাংলাদেশের তরুণ প্রজন্ম ভেসে বেড়াচ্ছে অনেকদিন ধরেই। এ তরঙ্গে যোগ দিয়ে আসছে নতুন মিউজিক ভিডিও ‘‌ডাকপিয়ন’।

অনুভূতি প্রকাশের জন্য এক অনন্য মাধ্যম সঙ্গীত। প্রেমের স্মৃতি রোমন্থনেও অনেকে ডুব দিয়ে থাকেন সুরের সাগরে। আর তাই বিশ্ব ভালোবাসা দিবসে অডিও-ভিডিও প্রযোজকরা ব্যস্ত হয়ে পড়েন নতুন গান ও অ্যালবামের প্রকাশ নিয়ে। বিশ্বব্যাপী ছডিয়ে পড়া কোরিয়ান সঙ্গীতের ক্রেজে বাংলাদেশের তরুণ প্রজন্ম ভেসে বেড়াচ্ছে অনেকদিন ধরেই। এ তরঙ্গে যোগ দিয়ে আসছে নতুন মিউজিক ভিডিও ‘‌ডাকপিয়ন। 

কোরিয়ান এবং বাংলাদেশী ভাষার মিশ্রণে গানটি উভয় সংস্কৃতির ভক্তদের বিমোহিত করবে বলে আশা করছেন নির্মাতারা। ডাকপিয়ন প্রযোজনা করেছেন উদীয়মান সংগীত প্রযোজক আদিব কবির। তার সঙ্গে যুক্ত হয়েছেন তৌফিক তামিম, কোরিয়ান ভাই এবং শেফা তাবাসসুম। গানের কথা লিখেছেন সজীব ভূঁইয়া ও কোরিয়ান ভাই। আকর্ষণীয় ভিডিওগ্রাফি ও পোস্ট প্রোডাকশন এডিটিং করেছেন নাসিমুল মুরসালিন সাক্ষর।

বাবার দূতাবাসে চাকরির সুবাদে কোরিয়ায় থাকাকালীন সংগীত প্রতিভা বিকশিত হয়েছিল তৌফিক তামিমের। কয়েকটি প্রতযোগিতায় শীর্ষস্থান অধিকারসহ কোরিয়ান রিয়েলিটি শোতে তার পারফরম্যান্সের লক্ষ লক্ষ ভিউ তাকে দ্রুত কোরিয়ান রিয়েলিটি মিউজিক প্ল্যাটফর্মে একটি শক্ত অবস্থান দেয়।

কোরিয়ান ভাই খ্যাত জোসেফ কিম একজন কোরিয়ান ইউটিউবার। তিনি বাংলাদেশকে ভালোবেসেন এবং বাংলা সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়ে দ্রুত বাংলা ভাষা শেখেন।

এই দুজনের পাশাপাশি শেফা তাবাসসুম একজন প্রতিভাবান বাংলাদেশী নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার, যিনি দক্ষিণ কোরিয়ার চ্যাংওয়ান কে-পপ ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল ২০১৮-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এবং ‘‌সেরা একক পারফরম্যান্স বিভাগে বিজয়ী হয়েছেন।

কোরিয়ান বাংলাদেশী উভয় সংস্কৃতির অভিজ্ঞতা সমৃদ্ধ এই তিন সঙ্গীত ত্রয়ীকে একত্রিত করেছেন উদীয়মান সুরকার আদিব কবির। তিনিই দলটির রাউন্ড আউটের মাস্টারমাইন্ড। এরই মধ্যে আদিব তার কর্মজীবনে একাধিক হিট ছবির মিউজিক কম্পোজিশন করেছেন।

এবার বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ইউটিউব ও স্পটিফাইসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তি দেয়া হবে মিউজিক ভিডিওটি। 

আরও