প্রশংসায় ভাসছে ইমরান-কণার ‘কন্না’

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ আরো বিভিন্ন প্লাটফর্মে ‘কন্যা’ গানের জোয়ার বইছে। এ গান ফেসবুকে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী, সুরকার রুনা লায়লা, বাংলাদেশের নন্দিত নায়িকা শাবনূরসহ আরো অনেকেই শেয়ার করেছেন একান্তই তাদের নিজেদের ভালো লাগা থেকে।

আসন্ন ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জ্বীন থ্রি’র ‘কন্যা’ গানটি এরই মধ্যে আলোচনায়। গত ১৭ মার্চ সন্ধ্যা সাতটায় গানটি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই সংগীতপ্রেমী শ্রোতা দর্শকের মন জয় করে নেয় ‘কন্যা’ গানটি। আর দিন যত যাচ্ছে এ গানের জনপ্রিয়তা যেন বেড়েই চলেছে। এই গান যে শুধু এবারের ঈদ উৎসবের গান, এমনটি নয়। এই গান যেন আগামী বৈশাখের বার্তাও বয়ে নিয়ে এসেছে। যে কারণে এ গান হয়ে গেছে বাংলাদেশী মানুষের কাছে উৎসবের গান। অর্থাৎ উৎসব এলে এ গান বাজবেই, এটা নিশ্চিত।

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ আরো বিভিন্ন প্লাটফর্মে ‘কন্যা’ গানের জোয়ার বইছে। এ গান ফেসবুকে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী, সুরকার রুনা লায়লা, বাংলাদেশের নন্দিত নায়িকা শাবনূরসহ আরো অনেকেই শেয়ার করেছেন একান্তই তাদের নিজেদের ভালো লাগা থেকে। যা ইতিপূর্বে কোনো গানের ক্ষেত্রে খুব কমই হয়েছে। যে কারণে এ গানের সঙ্গে সম্পৃক্ত সবাই ভীষণ উচ্ছ্বসিত। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর সংগীত করেছেন ইমরান মাহমুদুল। গানটি গেয়েছেন কণা ও ইমরান।

আরও