ব্রাজিলের রিও ডি জেনিরোয় কনসার্ট করলেন ম্যাডোনা। অবস্থা এমন যে মনে হচ্ছিল পুরো শহর হাজির হয়েছে তার কনসার্টে। গণমাধ্যম ইয়ন জানাচ্ছে, ম্যাডোনার এ কনসার্ট উপভোগ করেছে ১৬ লাখ দর্শক। মূলত কোপাকাবানা সৈকতের এ কনসার্টে কোনো টিকিট লাগেনি। বিনামূল্যের কনসার্টে তাই দর্শক আগমন ছিল বেশি। একক কোনো শিল্পীর কনসার্টে এর আগে এত দর্শক আসেনি।