আন্তর্জাতিক দর্শকদের সামনে বাংলাদেশের তারকাবহুল ছয় নাটক

বাংলাদেশে নির্মিত তারকাবহুল ছয়টি নাটক মুক্তি পেতে চলেছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ওটিটি প্লাটফর্ম জিফাইভ গ্লোবালে। এর মাধ্যমে বড় এ ওটিটি প্লাটফর্মে বাংলাদেশের নির্মাতা ও শিল্পীদের অংশগ্রহণ আরো বিস্তৃত হলো।

বাংলাদেশে নির্মিত তারকাবহুল ছয়টি নাটক মুক্তি পেতে চলেছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ওটিটি প্লাটফর্ম জিফাইভ গ্লোবালে। এর মাধ্যমে বড় এ ওটিটি প্লাটফর্মে বাংলাদেশের নির্মাতা ও শিল্পীদের অংশগ্রহণ আরো বিস্তৃত হলো।

রোমান্স, প্রহসন, ব্যঙ্গ ও রোমাঞ্চের স্বাদে নির্মিত এ ছয়টি নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিন, জিয়াউল ফারুক অপূর্ব, শিবা আলী খান, ইরফান সাজ্জাদ, সারিকা সাবাহ, অহনা রহমান, মোশাররফ করিম ও তারিনসহ আরো অনেকে। নাটকগুলো ২৬ ফেব্রুয়ারি ‘জি ড্রামা টাইম’ নামে জিফাইভ গ্লোবালের নতুন বিভাগে মুক্তি পাবে।

ফেব্রুয়ারি একই সঙ্গে বসন্তের মাস, ভালোবাসার মাস। আর ভালোবাসা নিয়ে জনপ্রিয় দুটি গান ‘পিরিতি কাঁঠালের আঠা’ এবং ‘হূদ মাঝারে রাখব’র ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে এ নাটকগুলো।

‘পিরিতি কাঁঠালের আঠা’ মানে ভালোবাসার বন্ধন কাঁঠালের আঠার মতো জোরালো। জনপ্রিয় এ বাউল বা লোকসংগীতের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে মিজানুর রহমান আরিয়ানের ‘তোমার টানে’, মেহেদী হাসানের ‘২৫২১’ এবং মোহন আহমেদের ‘বিয়ে শাদী’।

‘হূদ মাঝারে রাখব’ গানটির ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে শাখাওয়াত মানিকের ‘চেনা মুখ, অচেনা ঠিকানা’, মেহেদী হাসানের ‘হাই ভলিউম’ এবং সোহেল হাসানের ‘নো প্রেম নো বিয়ে’। প্রেমের গানের ওপর ভিত্তি করে তৈরি নাটকগুলোও রোমান্টিক।

জিফাইভ গ্লোবালের চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, ‘আমাদের প্রথম বাংলাদেশী অরিজিনাল “মাইনকার চিপায়” ও WTFry দেশব্যাপী সাড়া ফেলেছে। এবার বাংলাদেশের অন্যতম নির্মাতা ও জনপ্রিয় শিল্পীদের নিয়ে ছয়টি নাটক আনতে পেরে আমরা আনন্দিত। দেশের সব মানুষ যেন স্থানীয়ভাবে নির্মিত এ নাটকগুলো উপভোগ করতে পারে এজন্য বিনামূল্যে কনটেন্টগুলো দেখানোর সিদ্ধান্ত নিয়েছে জিফাইভ। এ নাটকগুলো আন্তর্জাতিক দর্শকদের বাংলাদেশী কনটেন্টের প্রতি আকৃষ্ট করবে বলে আমাদের প্রত্যাশা।’

আরও