বারাণসীতে এক নতুন প্রিয়াংকা চোপড়া

অনেক দিন পর ভারতের সিনেমায় ফিরছেন প্রিয়াংকা চোপড়া জোনাস।

অভিনয় করছেন এসএস রাজামৌলি পরিচালিত ‘বারাণসী’তে। সিনেমাটি নিয়ে এরই মধ্যে চলছে তুমুল আলোচনা। তার মধ্যে প্রিয়াংকার দুটো লুকের ছবি প্রকাশ করেছেন রাজামৌলি। মূলত গতকাল প্রিয়াংকা চোপড়ার জন্মদিন উপলক্ষে লুক প্রকাশ করা হয়।

একটি ছবিতে বিস্তীর্ণ মাঠের মাঝে উচ্ছ্বল প্রিয়াংকাকে দেখা যায়, যেন তিনি উড়ছেন হাওয়ায়। আরেকটি ছবিতে কালো পোশাকে গ্ল্যামারাস প্রিয়াংকাকে দেখা গেল।

এসএস রাজামৌলি প্রিয়াংকা চোপড়াকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত। তিনি একাধিক সাক্ষাৎকারে বলেছেন প্রিয়াংকা খুব দ্রুতই তার চরিত্রটি বুঝে নিতে পারেন। সে অনুসারে চমৎকার পারফরম্যান্সও দেন। বারাণসীতে তিনি কতটা ভালো পারফর্ম করেছেন তা দেখা যাবে অবশ্য ২০২৭ সালে। কেননা সিনেমাটি মুক্তি পাবে তখনই।

সূত্র: ভ্যারাইটি

আরও