জুভেন্টাস অধ্যায় শেষ হয়ে গেল রোনালদোর

গত সপ্তাহেই জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি বলছিলেন, ক্রিস্টিয়ানো রোনালদো তুরিনেই থাকছেন। সেই অ্যালেগ্রি আজ জানালেন, সিরি-এ জায়ান্টদের হয়ে খেলার আর কোনো ইচ্ছা পোষণ করছেন না পর্তুগিজ ফরোয়ার্ড।

গত সপ্তাহেই জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি বলছিলেন, ক্রিস্টিয়ানো রোনালদো তুরিনেই থাকছেন। সেই অ্যালেগ্রি আজ জানালেন, সিরি-এ জায়ান্টদের হয়ে খেলার আর কোনো ইচ্ছা পোষণ করছেন না পর্তুগিজ ফরোয়ার্ড।

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে রোনালদোর নাম লেখানোর গুঞ্জন চলছে। সেই গুঞ্জনের পালে জোর হাওয়া লাগল অ্যালেগ্রির কথায়। এমনকি আগামীকাল সিরি-এ লিগে এম্পোলির বিপক্ষে ম্যাচের স্কোয়াডেও তাকে রাখা হয়নি। 

যদিও রোনালদোর জন্য এখনো কোনো ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পায়নি জুভেন্টাস। 

এ নিয়ে অ্যালেগ্রি বলেন, রোনালদো দলে অবদান রেখেছেন, তিনি দলের প্রয়োজনে খেলেছেন। এখন তিনি চলে যাবেন এবং জীবন এগিয়ে যাবে। রোনালদো আমাকে গতকাল (বুধবার) বলেছে যে, সে আর জুভেন্টাসের হয়ে খেলতে চায় না। এ কারণে তাকে আগামীকালের ম্যাচের জন্যও রাখা হয়নি। তিনি আরো বলেন, পরিবর্তন আসে, এটাই জীবনের নিয়ম। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জুভেন্টাস জভেন্টাসই থাকবে। সে যা করেছে সেজন্য ধন্যবাদ পেতে পারে এবং তরুণদের জন্যও একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। কিন্তু আমি আবারো বলছি, আমরা অবশ্যই সামনে এগিয়ে যাব। 

রোনালদো তার সতীর্থদেরও বলে দিয়েছেন যে, এ মাসেই তিনি জুভেন্টাস ছেড়ে চলে যাচ্ছেন। আজ সকালে অনুশীলন গ্রাউন্ডে এলেও পরে চলে যান। 

রোনালদোর ব্যাপারে যে’কটি ক্লাব তার এজেন্ট হোর্হে মেন্দেসের সঙ্গে যোগাযোগ করেছে তাদের অন্যতম ম্যানসিটি। ক্লাবটি নাকি খেলোয়াড়টির ব্যক্তিগত শর্তপূরণেও রাজি আছে। বলা হচ্ছে, সিটির সঙ্গে দুই বছরের চুক্তি হচ্ছে পর্তুগিজ অধিনায়কের।  

২০১৮ সালে ১১২ মিলিয়ন ইউরো ফি দিয়ে রিয়াল মাদ্রিদ থেকে রোনালদোকে দলভুক্ত করে জুভেন্টাস। রেকর্ডের এই বরপুত্র জুভেন্টাসের হয়ে সিরি-এ লিগে দ্রুততম একশ গোলের রেকর্ড গড়েছেন। এ কীর্তি গড়েছেন তিনি ১৩১ ম্যাচে। 

আরও