আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসের প্রথম দুই উইকেটই নিয়েছেন অর্থোডক্স স্পিনার তাইজুল ইসলাম। শুরুতে ১৩ রান করা আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। আর এতেই সাকিব আল হাসানকে টপকে টেস্ট ক্রিকেটে দেশের পক্ষে সর্বাধিক উইকেট নেয়ার কীর্তি গড়েছেন তাইজুল।
পরে ৯ রান করা পল র্স্টালিংকেও ফেরান তিনি। প্রতিবেদনটি লেখা পর্যন্ত টেস্ট ক্রিকেটে তাইজুল ইসলামের উইকেট ২৪৮টি। এর আগে দেশের পক্ষে সর্বাধিক ২৪৬ উইকেট ছিল সাকিবের। ঢাকা টেস্টে আইরিশদের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে সাকিবকে স্পর্শ করেন তাইজুল। দ্বিতীয় ইনিংসে ছাড়িয়ে গেছেন।
এদিকে, ৫০৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আইরিশদের সংগ্রহ এখন ৩ উইকেট হারিয়ে ৮৮ রান। অপর উইকেটটি নিয়েছেন হাসান মুরাদ।