রোনালদো-জর্জিনার বাগদান সম্পন্ন

৪০ বছর বয়সী রোনালদো ও জর্জিনার দুটি মেয়ে আছে। রোনালদোর অন্য তিন সন্তানকেও লালনপালনে সহায়তা করছেন জর্জিনা।

পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন করেছেন।

৩১ বছর বয়সী জর্জিনা সোমবার ইনস্টাগ্রামে আংটি পরা একটি ছবি প্রকাশ করে খবরটি জানান। ছবির ক্যাপশনে স্প্যানিশ ভাষায় লেখা ছিল, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনেই শুধু নয়, আমার সব জীবনে।‘

৪০ বছর বয়সী রোনালদো ও জর্জিনার দুটি মেয়ে আছে। রোনালদোর অন্য তিন সন্তানকেও লালনপালনে সহায়তা করছেন জর্জিনা। ২০২২ সালে তাদের নবজাতক যমজ সন্তানের মধ্যে এক পুত্র সন্তানকে হারান এই দম্পতি।

রোনালদো ও জর্জিনার পরিচয় ২০১৬ সালে। জর্জিনা তখন মাদ্রিদে গুচি স্টোরে কাজ করছিলেন। সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা বর্তমানে সৌদি আরবের আল-নাসর ক্লাবে খেলছেন।

আরও