৮ ম্যাচে এক গোল হজম, বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের একক বিশ্বরেকর্ড

পূর্বের এ দলগুলো প্রতিটি ৭টি করে ম্যাচ খেলেছিল। তবে ২০২৬ বিশ্বকাপে নকআউট পর্বে একটি অতিরিক্ত ম্যাচ খেলা সত্ত্বেও স্পেন পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষকে মাত্র একবারই তাদের জালে বল পাঠাতে দিয়েছে।

নিউজার্সিতে আর্জেন্টিনাকে পুরোপুরি নিষ্ক্রিয় ও হতাশ করে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা নিশ্চিত করেছে ‘লা রোজা’রা। ৩৪ দিন আগে, নবাগত কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের হতাশা দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল স্পেন। তবে রোববার (১৯ জুলাই) নিউজার্সির ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে ঠিকই তাদের হাতে উঠেছে বিশ্বকাপের সোনালি ট্রফি। তবে শুধু শিরোপা জয়ই নয়, পুরো টুর্নামেন্ট জুড়ে এক অবিশ্বাস্য রেকর্ডের মালিকও বনে গেছেন লা রোহারা। পুরো টুর্নামেন্টে মোট ৮টি ম্যাচ খেলেছে স্পেন। আর এই আট প্রতিপক্ষের বিপক্ষে মাঠে খেলতে নেমে হজম করেছে মাত্র ১টি গোল! বিশ্বকাপের ইতিহাসে এটিই কোনো বিজয়ী দলের পক্ষে সর্বনিম্ন গোল হজম করে শিরোপা জেতার রেকর্ড।

এর আগে কোনো বিশ্বকাপজয়ী দলের সর্বনিম্ন গোল হজম করার রেকর্ডটি ছিল ২ গোলের। তিনটি দল যৌথভাবে এই রেকর্ডের অধিকারী ছিল। সর্বপ্রথম এই রেকর্ডটি গড়েছিল ফ্রান্স। ১৯৯৮ সালের বিশ্বকাপে মাত্র দুটি গোল হজম করেই চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এরপর ২০০৬ সালে ইতালি ও ২০১০ স্পেনও এ রেকর্ডের ভাগিদার হয়।

পূর্বের এ দলগুলো প্রতিটি ৭টি করে ম্যাচ খেলেছিল। তবে ২০২৬ বিশ্বকাপে নকআউট পর্বে একটি অতিরিক্ত ম্যাচ খেলা সত্ত্বেও স্পেন পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষকে মাত্র একবারই তাদের জালে বল পাঠাতে দিয়েছে। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের চার্লস ডি কেটেলারে একমাত্র খেলোয়াড় হিসেবে স্পেনের বিপক্ষে গোল করতে সক্ষম হয়েছিলেন।

আরও