ক্লাব প্রেসিডেন্ট

ইয়ামালের জন্য পিএসজির ২৫০ মিলিয়ন ডলারের প্রস্তাবে রাজি হয়নি বার্সা

বার্সেলোনা চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে গেলেও ইয়ামালের মতো প্রতিভাকে হাতছাড়া করতে রাজি ছিলেন না লাপোর্তা। তিনি বলেন, ‘তখন ওর বয়স ছিল মাত্র ১৭। অনেকে আমাদের পাগল ভেবেছিল যে এত বড় অংকের টাকা আমরা ফিরিয়ে দিচ্ছি, কিন্তু আমরা জানতাম ইয়ামালই আমাদের ভবিষ্যৎ।’

বার্সেলোনার তরুণ সেনসেশন লামিন ইয়ামালের জন্য ফরাসি জায়ান্ট পিএসজি ২৫০ মিলিয়ন ডলারের (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩ হাজার কোটি টাকার বেশি) বেশি প্রস্তাব করেছিল। তবে সেই লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। সম্প্রতি নিজের নতুন বই ‘আসি হেমোস সালভাদো আল বার্সা’ (এভাবেই আমরা বার্সাকে বাঁচিয়েছি) প্রকাশের অনুষ্ঠানে তিনি এই গোপন তথ্য ফাঁস করেন। খবর মার্কা।

লাপোর্তা জানান, ২০২৪ সালের গ্রীষ্মকালীন দলবদলে যখন কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেন, তখন তার বিকল্প হিসেবে ইয়ামালকেই বেছে নিয়েছিল পিএসজি। সেই সময় ইয়ামালের বয়স ছিল মাত্র ১৭ বছর। বার্সেলোনা চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে গেলেও ইয়ামালের মতো প্রতিভাকে হাতছাড়া করতে রাজি ছিলেন না লাপোর্তা। তিনি বলেন, ‘তখন ওর বয়স ছিল মাত্র ১৭। অনেকে আমাদের পাগল ভেবেছিল যে এত বড় অংকের টাকা আমরা ফিরিয়ে দিচ্ছি, কিন্তু আমরা জানতাম ইয়ামালই আমাদের ভবিষ্যৎ।’

মূলত বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রচারণায় প্রার্থীরা তাদের যোগ্যতাকে সামনে তুলে ধরার চেষ্টা করছেন। এই বৈতরণী পার হওয়ার জন্য ভিক্টর ফন্ট কিছুদিন আগেই লিওনেল মেসির নাম ব্যবহার করেছেন। এবার ইয়ামালকে ব্যবহার করলেন লাপোর্তা।

তবে আজ দেখা যাচ্ছে, লাপোর্তার সিদ্ধান্তটি ঠিকই ছিল। এখন ১৮ বছর বয়সী ইয়ামাল লা লিগা ও ইউরোপীয় প্রতিযোগিতায় বার্সার অন্যতম সেরা পারফর্মার, এবং বিশ্বের সেরা তরুণ ফুটবলারদের তালিকার শীর্ষে তিনি। লাপোর্তার সেই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এখন ক্লাবের ভবিষ্যৎ সাফল্যের সম্ভাবনাকেও উজ্জ্বল করে তুলছে।

আরও