সীমান্ত সংঘর্ষে ক্রিকেটার নিহত

পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়াল আফগানিস্তান

এই সিরিজে আফগানিস্তান, পাকিস্তান এবং শ্রীলঙ্কার অংশ নেয়ার কথা ছিল।

আন্তঃসীমান্ত হামলায় তিন স্থানীয় ক্রিকেটারের মৃত্যুর জেরে আগামী মাসে পাকিস্তানে অনুষ্ঠিতব্য ত্রিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান। এই সিরিজে আফগানিস্তান, পাকিস্তান এবং শ্রীলঙ্কার অংশ নেয়ার কথা ছিল। সিরিজটি ১৭–২৯ নভেম্বর রাওয়ালপিন্ডি ও লাহোরে আয়োজনের পরিকল্পনা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের পাকতিকা প্রদেশের উরগুন জেলায় এক হামলায় কয়েকজন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন স্থানীয় ক্রিকেটারও ছিলেন। তারা শারানা শহরে প্রীতি ম্যাচ খেলে ফিরছিলেন।

এসিবি এই ঘটনাকে ‘আফগানিস্তানের ক্রীড়া সম্প্রদায়, ক্রীড়াবিদ এবং ক্রিকেট পরিবারের জন্য এক বিরাট ক্ষতি’ বলে উল্লেখ করেছে। এই ‘মর্মান্তিক ঘটনার’ প্রতিক্রিয়ায়, নিহতদের প্রতি ‘শ্রদ্ধা জানানোর প্রতীক’ হিসেবেই আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে এসিবি।

এর আগে আফগানিস্তান ২০২৩ সালের এশিয়া কাপ এবং চলতি বছরের চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের মাটিতে খেললেও আয়োজক দেশের বিরুদ্ধে কোনো ম্যাচ খেলেনি।

আরও