বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ

মধ্যাহ্ন বিরতির আগে ১২০ রানে এগিয়ে টাইগাররা

চতুর্থ দিন ব্যক্তিগত ৫ রানে পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাসের বলে লেগ বিফোর আউট হন জয়। বড় ইনিংস খেলতে ব্যর্থ হন সাদমানও। ১০ রান করে পাকিস্তানের আরেক পেসার হাসান আলির শিকার হন তিনি

বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতি চলছে। এ সময় পর্যন্ত ৮ উইকেট হাতে নিয়ে ১২০ রানে এগিয়ে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে পাওয়া ২৭ রানের লিড সঙ্গে নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৯৩ রান করেছে টাইগাররা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭ রান করেছিল বাংলাদেশ। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ২ ও সাদমান ইসলাম শূন্য হাতে দিন শেষ করেছিলেন।

চতুর্থ দিন ব্যক্তিগত ৫ রানে পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাসের বলে লেগ বিফোর আউট হন জয়। বড় ইনিংস খেলতে ব্যর্থ হন সাদমানও। ১০ রান করে পাকিস্তানের আরেক পেসার হাসান আলির শিকার হন তিনি।

২৩ রানে ২ উইকেট পতনের পর জুটি বাঁধেন মোমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে ১২২ বলে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে প্রথম সেশন শেষ করেন মোমিনুল ও শান্ত।

মোমিনুল ৩টি চারে ৩৭ এবং শান্ত ৪টি বাউন্ডারিতে ৩৪ রানে অপরাজিত আছেন।

পাকিস্তানের আব্বাস ও হাসান ১টি করে উইকেট নেন।

আরও