ইন্টার ইউনিভার্সিটি বডিবিল্ডিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

ওপেন ডেনিস জিন্স ও ওপেন বডিবিল্ডিং ইভেন্ট দুটিতে প্রথম স্থান লাভ করেন ফুয়াদ সিয়াম। ৭০+ কেজিতে মেন্স ফিজিক প্রতিযোগিতায় প্রথম হন সচীন। মেন্স ফিজিক ও ওপেন বডিবিল্ডিং ইভেন্টে তৃতীয় স্থান লাভ করেন ইউনিভার্সিটি অব এশিয়া প‍্যাসিফিকের সাঈম খান তুষার।

বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন ও প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (পুনাব) যৌথ উদ্যোগে শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা।

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো প্রাইভেট ইউনিভার্সিটি বডিবিল্ডিং প্রতিযোগিতা। বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন ও প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (পুনাব) যৌথ উদ্যোগে শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা।

‘ইউনিটি-মবিলাইজিং-প্রোগ্রেস’ স্লোগান সামনে রেখে পুনাব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সুস্থ ও সক্রিয় জীবনের দিকে অনুপ্রাণিত করতে কাজ করছে। প্রতিযোগিতাটি তরুণ প্রজন্মকে স্বাস্থ্য, ফিটনেস ও খেলাধুলার প্রতি নতুন করে অনুপ্রাণিত করা এবং একটি সুস্থ ও শক্তিশালী জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে পুনাব।

প্রথমবারের মতো অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের প্রাইভেট ইউনিভার্সিটির প্রায় শতাধিক বডি বিল্ডার অংশ নেয়। ১৬৬ সেন্টিমিটার ও ৭০ কেজি ক‍্যাটাগরিতে প্রথম স্থান লাভ করেন সৈয়দ মনজুর। ওপেন ডেনিস জিন্স ও ওপেন বডিবিল্ডিং ইভেন্ট দুটিতে প্রথম স্থান লাভ করেন ফুয়াদ সিয়াম। ৭০+ কেজিতে মেন্স ফিজিক প্রতিযোগিতায় প্রথম হন সচীন। মেন্স ফিজিক ও ওপেন বডিবিল্ডিং ইভেন্টে তৃতীয় স্থান লাভ করেন ইউনিভার্সিটি অব এশিয়া প‍্যাসিফিকের সাঈম খান তুষার।

প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেন বীর মুক্তিযোদ্ধা এম. এ মালেক (প্রান্তিক উন্নয়ন বিষয়ক সম্পাদক, বিএনপি); হাবিবুর রহমান, অতিরিক্ত সচিব (জন প্রশাসন মন্ত্রণালয়); রবিউল আলম রুহিন, চেয়ারম্যান রিয়া গ্রুপ; রফিকুল ইসলাম রতন সভাপতি, খালেদা জিয়া তারেক রহমান মুক্তি পরিষদ; ডক্টর আরিফুর রহমান মোল্লা, সাবেক সহ-সভাপতি জাসাস; আবু সুফিয়ান তাজ (ফাউন্ডার, ফিটলাইফ-বিডি); আব্দুল্লাহ আল খালেদ (কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন); আসিফ মোহাম্মদ বিন আলম (ভাইস প্রেসিডেন্ট, পুনাব ও ফাউন্ডার, ফিটসেল্ফ বিডি) ও বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ডা. কামরুজ্জামানসহ বিচারকরা। প্রতিযোগিতার সার্বিক দায়িত্বে ছিলেন পুনাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আসিফ মোহাম্মদ বিন আলম।

আরও