প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে বিদেশের মাটিতে ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন জাতীয় দলের তারকা ব্যাটার তাওহীদ হৃদয়। পচেফস্ট্রুমে ৩৫০ রান করে তিনি অপরাজিত থাকেন। তার বীরত্বপূর্ণ ট্রিপল সেঞ্চুরিতে ভর করেই দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচে ড্র করতে সমর্থ হয় বাংলাদেশ ‘এ’ দল।