ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ

রিলেতে যুক্তরাষ্ট্রের দাপট, বতসোয়ানার দ্বিতীয় স্বর্ণ

১০০ মিটার রিলেতে দুটি ইভেন্টেই স্বর্ণ জিতে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। মেয়েদের ১০০ মিটারে মেলিসা জেফারসন-উডেন, শা’কারি রিচার্ডসন, তানিশা টেরি ও কাইলা হোয়াইট মিলে ৪১.৭৫ সেকেন্ড টাইমিং করে স্বর্ণ জিতেছেন। জেফারসন-উডেন ১০০ ও ২০০ মিটারের পর রিলে থেকে চলতি আসরে নিজের তৃতীয় স্বর্ণ জিতলেন।

টোকিও ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে আজ রোববার শেষ দিন রিলেতে কর্তৃত্ব করে তিন তিনটি স্বর্ণ জিতেছে যুক্তরাষ্ট্র। এদিন চমক দেখিয়েছে আফ্রিকার দেশ বতসোয়ানাও।

ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে আজ রোববার শেষ দিন রিলেতে কর্তৃত্ব করে তিন তিনটি স্বর্ণ জিতেছে যুক্তরাষ্ট্র। এদিন চমক দেখিয়েছে আফ্রিকার দেশ বতসোয়ানাও। দুদিন আগেই ওয়ার্ল্ড অ্যাথলেটিকসে দেশকে প্রথম স্বর্ণপদক এনে দেয়ার পর এবার ছেলেদের রিলেতেও সোনার হাসি হাসলেন কলেন কেবিনাথশিপি। তিনি অ্যাঙ্কর হিসেবে দৌড়ে ছেলেদের ৪০০ মিটার রিলেতে বতসোয়ানাকে চ্যাম্পিয়ন করিয়েছেন।

টোকিওতে আজ রোববার ছেলেদের ৪০০ মিটার রিলেতে শেষ ল্যাপে অ্যাঙ্কর হিসেবে যুক্তরাষ্ট্রের রাই বেঞ্জামিনকে পেছনে ফেলে বতসোয়ানাকে চ্যাম্পিয়ন করান কেবিনাথশিপি।

৪০০ মিটার হার্ডলসে স্বর্ণজয়ী রাই বেঞ্জামিন যখন শেষ ল্যাপে ব্যাটন হাতে পান তখন যুক্তরাষ্ট্রই এগিয়ে ছিল। এরপর শেষ ল্যাপেও তিনি অধিকাংশ সময় দেশকে এগিয়ে রাখেন। যদিও ৪০০ মিটারের চ্যাম্পিয়ন কেবিনাথশিপি শেষ ল্যাপের শেষ মুহূর্তে ঝড় তোলা দৌড়ে বেঞ্জামিনকে পেছনে ফেলতে সমর্থ হন।

২ মিনিট ৫৭.৭৬ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কেবিনাথশিপির বতসোয়ানা, ২ মিনিট ৫৭.৮৩ সেকেন্ড সময় নিয়ে যুক্তরাষ্ট্র রৌপ্য ও দক্ষিণ আফ্রিকা ২ মিনিট ৫৭.৮৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছে।

সবাইকে ছাড়িয়ে বতসোয়ানার কেবিনাথশিপি

এরপরই মেয়েদের ৪০০ মিটার রিলেতে নতুন রেকর্ড গড়ে স্বর্ণ জিতে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইসাবেলা হুইটেকার, লিনা ইরবি-জ্যাকসন, আলিয়াহ বাটলার ও সিডনি ম্যাকলফলিন-লেভরোন মিলে ৩ মিনিট ১৬.৬১ সেকেন্ড টাইমিং করে যুক্তরাষ্ট্রকে চ্যাম্পিয়ন করেছেন। এ ইভেন্টে জ্যামাইকা রৌপ্য ও নেদারল্যান্ডস ব্রোঞ্জ জিতেছে।

১০০ মিটার রিলেতে দুটি ইভেন্টেই স্বর্ণ জিতে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। মেয়েদের ১০০ মিটারে মেলিসা জেফারসন-উডেন, শা’কারি রিচার্ডসন, তানিশা টেরি ও কাইলা হোয়াইট মিলে ৪১.৭৫ সেকেন্ড টাইমিং করে স্বর্ণ জিতেছেন। জেফারসন-উডেন ১০০ ও ২০০ মিটারের পর রিলে থেকে চলতি আসরে নিজের তৃতীয় স্বর্ণ জিতলেন।

জ্যামাইকা ৪১.৭৯ সেকেন্ডে রৌপ্য ও জার্মানি ৪১.৮৭ সেকেন্ড টাইমিং করে ব্রোঞ্জ জিতেছে। জ্যামাইকার সাবেক ওয়ার্ল্ড ও অলিম্পিক চ্যাম্পিয়ন ও অসংখ্য রেকর্ডধারী শেলি-অ্যান ফ্রেজার-প্রাইজ চলতি মৌসুম শেষে অবসর নেবেন। এটাই তার শেষ চ্যাম্পিয়নশিপ পদক হয়ে থাকল।

আজ ছেলেদের ১০০ মিটার রিলেতে ৩৭.২৯ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র। এ ইভেন্টে কানাডা রৌপ্য ও নেদারল্যান্ডস ব্রোঞ্জ জিতেছে।

এছাড়া ছেলেদের ৫০০০ মিটার দৌড়ে যুক্তরাষ্ট্রের কোল হকার ও মেয়েদের ৮০০ মিটারে কেনিয়ার লিলিয়ান ওদিরা চ্যাম্পিয়ন হয়েছেন।

আরও