দ্বিতীয় টি-২০

বাংলাদেশের সামনে ১৯৭ রানের চ্যালেঞ্জিং টার্গেট

রেনশো অপরাজিত ছিলেন ৮৯ রানে এবং টিম ডেভিডের খেলেন ২৬ বলে ৪৫ রানের একটি ঝড়ো ইনিংসের।

সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশকে ১৯৭ রানের বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রান সংগ্রহ গড়েছে অজিরা। রেনশো অপরাজিত ছিলেন ৮৯ রানে এবং টিম ডেভিডের খেলেন ২৬ বলে ৪৫ রানের একটি ঝড়ো ইনিংসের।

এর আগে দিনের শুরুতে ইনিংসের প্রথম ওভারেই নাসুমের বলে এক চার ও এক ছয়ে ১২ রান নিয়েছিলেন দুই অজি ওপেনার। দ্বিতীয় ওভারে খরুচে ছিলেন আব্দুল গাফফার সাকলাইনও। প্রথম দুই ওভারেই অজিদের স্কোরবোর্ডে ওঠে ২৭ রান।

তৃতীয় ওভারেই অজিদের ওপেনিং জুটি ভাঙেন নাসুম। তার বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আউট হন জশ ইংলিস। আউট হওয়ার আগে ৬ বলে ১১ রান করেছেন তিনি। এরপর ক্রিজে মার্শের সঙ্গী হন কুপার কনোলি। তবে কনোলিকে সেট হতে দেননি নাহিদ রানা।

নাহিদ রানার বলে ক্যাচ তুলে দিয়ে সাইফ হাসানের তালুবন্দি হয়ে সাজঘরের পথ ধরেন কনোলি। মিচেল মার্শও নিজের ইনিংস বড় করতে পারেননি। মার্শকে ফিরিয়েছেন মুস্তাফিজ। ফেরার আগে মার্শ করেন ১৯ বলে ২০ রান।

অস্ট্রেলিয়া সেই চাপ সামলে ওঠে ডেভিড-রেনশো জুটিতে। চতুর্থ উইকেটে এ দুজন মিলে গড়েন ৯৭ রানের জুটি। এ জুটিতে দুজনই খেলেছেন আক্রমণাত্মক মেজাজে। ডেভিড ২৬ বলে ৪৫ রানের ও রেনশো খেলেছেন ৮৯ রানের অপরাজিত ইনিংস।

দুই চার এবং চার ছয়ে ৪৫ রান করে ডেভিড সাকলাইনের বলে ক্যাচ দিয়ে আউট হলেও রেনশো শেষ পর্যন্ত খেলেছেন।

তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন জোয়েল ডেভিস, ষষ্ঠ উইকেটে এ জুটিতে স্কোরবোর্ডে ওঠে ২৪ বলে ৪২ রান। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন নাসুম, আর একটি করে উইকেট পেয়েছেন রানা, মুস্তাফিজ ও সাকলাইন।

আরও