গ্র্যান্ড স্লামে আর দেখা যাবে না সানিয়াকে

অস্ট্রেলিয়ান ওপেনে শুক্রবার মিশ্র দ্বৈতের ফাইনালে স্বদেশী রোহন বোপান্নাকে নিয়ে ব্রাজিলের জুটি লুইসা স্তেফানি ও রাফায়েল ম্যাতোসের কাছে হেরেছেন ভারত নন্দিনী সানিয়া মির্জা।

অস্ট্রেলিয়ান ওপেনে শুক্রবার মিশ্র দ্বৈতের ফাইনালে স্বদেশী রোহন বোপান্নাকে নিয়ে ব্রাজিলের জুটি লুইসা স্তেফানি রাফায়েল ম্যাতোসের কাছে হেরেছেন ভারত নন্দিনী সানিয়া মির্জা। গ্র্যান্ড স্লাম টেনিসে এটাই তার শেষ ম্যাচ। বিদায়বেলায় চোখের জল ধরে রাখতে পারেননি ৩৬ বছর বয়সী খেলোয়াড়।

২০০৫ সালে অস্ট্রেলিয়ান ওপেন দিয়েই পেশাদার টেনিসে যাত্রা সানিয়ার। এরপর পৌঁছে যান খ্যাতির চূড়ায়। ৪৩টি শিরোপাজয়ী সানিয়াই টেনিসে ভারতের সর্বকালের সেরা খেলোয়াড়। দ্বৈতে জিতেছেন মোট ছয়টি গ্র্যান্ড স্লাম শিরোপা। গ্র্যান্ড স্লামে ১৮ বছরের যাত্রার সমাপ্তি হলো ভারতের টেনিস কুইনের। আগামী মাসে দুবাইয়ে একটি টুর্নামেন্ট খেলে তিনি পুরোপুরি অবসরে যাবেন।

অস্ট্রেলিয়ান ওপেনে মিশ্র দ্বৈতের ফাইনালে হার শেষে আবেগাপ্লুত সানিয়া বলেছেন, আমি আরো কয়েকটি টুর্নামেন্ট (গ্র্যান্ড স্লাম) খেলতে চেয়েছিলাম, কিন্তু আমার ক্যারিয়ার শুরু হয়েছিল এখানে, তৃতীয় রাউন্ডে সেরেনা উইলিয়ামসের বিপক্ষে খেলেছিলাম। ক্যারিয়ার শেষ করার জন্য এর চেয়ে ভালো জায়গা আর হতে পারত না। সবকিছুর জন্য ধন্যবাদ।

অস্ট্রেলিয়ান ওপেন ছোট্ট এক টুইটে সানিয়ার প্রতি ভালোবাসা জানিয়েছে, সানিয়া, আমরা তোমাকে ভালোবাসি।

২০০৯ সালে মহেশ ভূপতির সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেনের মিশ্র দ্বৈত, ২০১২ সালে ফ্রেঞ্চ ওপেনের মিশ্র দ্বৈত ২০১৪ সালে ব্রাজিলের ব্রুনো সোয়ারেসের সঙ্গে ইউএস ওপেনের মিশ্র দ্বৈতের শিরোপা জয় করেন সানিয়া। নারী দ্বৈতে সুইস গ্রেট মার্টিনা হিঙ্গিসকে নিয়ে তিন তিনটি মেজর শিরোপা জয় করেন। ২০১৫ সালে উইম্বলডন, ২০১৫ সালে ইউএস ওপেন ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনে নারী দ্বৈতের শিরোপা ওঠে হিঙ্গিস সানিয়ার হাতে। এছাড়া ছয়টি দ্বৈতের ফাইনালে হেরেছেন সানিয়া।  

আরও