বিসিবি পরিচালক নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধের আল্টিমেটাম ক্রিকেটারদের

কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, আগামীকাল দুপুর একটায় বিপিএলের ম্যাচের আগে তিনি পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধ থাকবে।

আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন দেশের ক্রিকেটাররা। আজ বুধবার এ ঘোষণা দেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন। তিনি বলেন, আগামীকাল দুপুর ১টায় বিপিএলের ম্যাচের আগে তিনি পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধ থাকবে।

এদিন রাতে অনলাইনে এক এক সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, আমাদের ক্রিকেটারদের নিয়ে যেভাবে মন্তব্য করা হচ্ছে এবং যে ধরনের শব্দ ব্যবহার করা হচ্ছে, তা আমাদের কাছে কখনোই গ্রহণযোগ্য নয়। একজন বোর্ড পরিচালকের খেলোয়াড়দের সম্পর্কে কথা বলার সময় আরো চিন্তাভাবনা করা উচিত। আমরা বিভিন্ন ইস্যুতে ক্রিকেট বোর্ডকে অনেক সময় দিয়েছি এবং সমাধানের চেষ্টা করেছি, কিন্তু তারা কখনোই আমাদের সাড়া দেয়নি।

তিনি আরো বলেন, বিশেষ করে, সম্প্রতি একজন বোর্ড পরিচালক যা বলেছেন, তা পুরো ক্রিকেট অঙ্গন এবং খেলোয়াড়দের মর্মাহত করেছে, প্লেয়াররা কোনোভাবেই এটি মেনে নিতে পারছে না। তাই আমরা তার পদত্যাগ দাবি করছি। তিনি যদি আগামীকাল ম্যাচের আগে পদত্যাগ না করেন, তবে আমরা আগামীকাল থেকে সব ধরনের ক্রিকেট খেলা বন্ধ রাখার ঘোষণা দিচ্ছি।

আরও