আইসিসি র‍্যাংকিংয়ে টাইগারদের ৩ ধাপ উন্নতি

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইতিহাস গড়া জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল’র (আইসিসি) র‍্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন টাইগার দল বর্তমানে র্যাংকিংয়ের সাত নম্বরে অবস্থান করছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের আগে আইসিসি’র র‍্যাংকিংয়ে ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বরে ছিল বাংলাদেশ। গতকাল বুধবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মাঠে জয়ের পর ৪টি রেটিং পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। বর্তমানে টাইগারদের রেটিং পয়েন্ট ২৩৮।

সাত নম্বরে থাকলেও চলতি সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলের কাছে রয়েছে বড় সুযোগ। কিউই দলকে ৫-০’য় হারাতে পারলে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে যাবে টাইগাররা।

নিউজিল্যান্ড দলের বর্তমান রেটিং পয়েন্ট ২৬৩। দলটি হোয়াইটওয়াশ হলে বাংলাদেশ দলের রেটিং বাড়বে ১৪। এক্ষেত্রে ২৪৮ রেটিং নিয়ে সাকিবরা উঠে যাবেন পাঁচ নম্বরে। কিউইদের রেটিং কমে ১৩ হলে তারা নেমে যাবে চারে। 

আবার, ৪-১ ব্যবধানে জয় পেলেও বাংলাদেশ আইসিসি’র র‍্যাংকিংয়ে পাঁচে উঠতে পারবে। সে ক্ষেত্রে আসন্ন সিরিজ দক্ষিণ আফ্রিকাকে হারতে হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। তাহলে ২৪৪ রেটিং নিয়ে পাঁচ নম্বরে উঠবে বাংলাদেশ।

আরও