বক্সিং ডে টেস্ট

১৮৫ রানে গুটিয়ে গেল ইংল্যান্ড

মেলবোর্নে আজ শুরু হয়েছে অ্যাশেজের বক্সিং ডে টেস্ট। এই টেস্টে প্রথম দিনের শেষের আগের ওভারে অস্ট্রেলিয়ার একটি উইকেট তুলে নিতে সমর্থ হয় ইংলিশ বোলাররা। এরপরও দিনটি অস্ট্রেলিয়ারই।

মেলবোর্নে আজ শুরু হয়েছে অ্যাশেজের বক্সিং ডে টেস্ট। এই টেস্টে প্রথম ইনিংসে মাত্র ১৮৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। প্রথম দিনের শেষের আগের ওভারে অস্ট্রেলিয়ার একটি উইকেট তুলে নিতে সমর্থ হয় ইংলিশ বোলাররা। এরপরও দিনটি অস্ট্রেলিয়ারই।

টস জিতে ফিল্ডিং নেয়া অজিরা অধিনায়ক প্যাট কামিন্সের কল্যাণে শুরুতেই সফলতা পায়। দলীয় ৪ রানে তিনি ফিরিয়ে দেন হাসিব হামিদকে। এরপর যখনই কোনো জুটি হুমকি হয়ে উঠেছে তা ভেঙে দিয়েছেন কামিন্স। জ্যাক ক্রলে ও ডেভিড মালানকেও সাজঘরে ফেরান অজি দলনায়ক।

সিরিজজুড়েই দুর্বল শট খেলা ইংলিশরা মেলবোর্নেও হতশ্রী ব্যাটিং করেছে। দলের বিপর্যয়ে আবারো লড়লেন জো রুট, যদিও তার হাফ সেঞ্চুরি দলকে দুশ রানও এনে দিতে পারেনি।

কামিন্স ও নাথান লায়ন উভয়ই তিনটি করে উইকেট নেন। এছাড়া মিচেল স্টার্ক নেন দুটি। অভিষিক্ত স্কট বোলান্ড ক্যারিয়ারের প্রথম উইকেট হিসেবে শিকার করেন মার্ক উডকে।

অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের উইকেট তুলে নিলেও ইংলিশরা এখনো ঘোর বিপদে। প্রথম দুই টেস্টে পরাজিত ইংলিশরা ১২৪ রানে এগিয়ে রয়েছে। এই টেস্টে জিতে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে চাইলে বোলারদের অবিশ্বাস্য কিছু করতে হবে।

ওয়ার্নার ৪২ বলে ৩৮ রান করেন জেমস অ্যান্ডারসনের শিকার হন। মার্কাস হ্যারিস ২০ ও নাইটওয়াচম্যান লায়ন শূন্য রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ক্রিকইনফো

আরও