হাসনাইনের ব্যাট দিয়ে সেই ছক্কা দুটি হাঁকান নাসিম

নিজের ব্যাট খুব ভালো লাগছিল না আমার। এজন্য মনে হলো, ব্যাট বদলাই। হাসনাইনকে এটাই বলেছিলাম যে, আমাকে ব্যাট দিন, বাকি সব কিছু আল্লাহর ওপর আর আমার ওপর ছেড়ে দিন। চেষ্টা করেছি, বিশ্বাস ছিল, হয়ে গেছে।

বল হাতে আগেই সম্ভাবনার বার্তা দিয়ে রেখেছিলেন নাসিম শাহ। কিন্তু ব্যাট হাতেও যেকোনো দলকে তিনি খুন করতে পারেন! বুধবার এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে এর প্রমাণও দিয়েছেন পাকিস্তানের এ তরুণ ক্রিকেটার। শেষ ওভারে দলের যখন ১১ রান প্রয়োজন, তাও আবার শেষ উইকেটে। তখন ত্রাতা হলেন নাসিম। আফগান পেসার ফজলহক ফারুকির ওভারের প্রথম দুই বলে দুটি ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে এনে দিলেন দারুণ জয়।

এতে দল উঠে যায় এশিয়া কাপের ফাইনালে, ব্যাট হাতে নাসিম শাহ হয়ে গেলেন পাকিস্তানের হিরো। কিন্তু মজার বিষয় হলো, নাসিম যে ব্যাট দিয়ে ম্যাচজয়ী ছক্কা দুটি হাঁকিয়েছেন, ওই ব্যাটটি তার নিজের ছিল না। সতীর্থ মোহাম্মদ হাসনাইনের ব্যাট দিয়েই তিনি আফগান বধ করেন।

শেষ ওভারের আগে নাসিম শাহকে দেখা যায় উইকেটে সঙ্গী হাসনাইনের সঙ্গে ব্যাট বদল করতে। কিন্তু কি কারণে ব্যাট বদল করলেন সেটিও ম্যাচ শেষে জানালেন তিনি। নাসিম বলেন, নিজের ব্যাট খুব ভালো লাগছিল না আমার। এজন্য মনে হলো, ব্যাট বদলাই। হাসনাইনকে এটাই বলেছিলাম যে, আমাকে ব্যাট দিন, বাকি সব কিছু আল্লাহর ওপর আর আমার ওপর ছেড়ে দিন। চেষ্টা করেছি, বিশ্বাস ছিল, হয়ে গেছে।

নাসিম আরো বলেন, কাজটা কঠিন ছিল। তবে আমি বিশ্বাস করেছিলাম, ছক্কা মারতে পারি। ব্যাটিং অনুশীলন তো করি অনেক। ছক্কা মারার অনুশীলনও করি। ওদের ফিল্ড পজিশন দেখছিলাম, ফিল্ডার ওপরে ছিল। কাজেই জানতাম, ইয়র্কার করার চেষ্টা করবে। সেটা করতে গিয়ে ফুল টস হয়েছে। অনুশীলনে তো অনেক হিট করি। এখানেও চেষ্টা করেছি, লেগে গিয়েছে।

আরও