এশিয়ান গেমস হকির মূল পর্বে উঠে বাংলাদেশের মেয়েদের ইতিহাস

বাছাইপর্বে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে মোট ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছিল বাংলাদেশ। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে চায়নিজ তাইপে ও ৩ পয়েন্ট নিয়ে তিনে উজবেকিস্তান। হংকং পয়েন্টশূন্য। আজ আরেক ম্যাচে মুখোমুখি হয়েছে উজবেকিস্তান ও চায়নিজ তাইপে। এ ম্যাচে তাইপে হারলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

জাকার্তায় চলমান বাছাইপর্বে আজ হংকংকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমস হকির মূল পর্বে উঠে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা। প্রথমবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলতে নেমে মাত্র তৃতীয় ম্যাচেই দেশের জন্য গৌরব বয়ে আনলেন তারা।

বাছাইপর্বে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে মোট ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছিল বাংলাদেশ। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে চায়নিজ তাইপে ও ৩ পয়েন্ট নিয়ে তিনে উজবেকিস্তান। হংকং পয়েন্টশূন্য। আজ আরেক ম্যাচে মুখোমুখি হয়েছে উজবেকিস্তান ও চায়নিজ তাইপে। এ ম্যাচে তাইপে হারলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

ছবি: এশিয়ান হকি ফেডারেশন

চলতি বছর সেপ্টেম্বর ও অক্টোবরে জাপানের আইচি ও নাগোয়ায় বসছে পরবর্তী এশিয়ান গেমস। ওই গেমসের নারী হকিতে অংশ নেবে মোট ১০টি দল। স্বাগতিক জাপান ছাড়া ২০২২ সালের এশিয়ান গেমস হকির পারফরম্যান্স বিবেচনায় সুযোগ পেয়েছে চীন, ভারত, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ড। বাকি ৪টি দল আসবে বাছাইপর্ব খেলে। এর মধ্যে আজ বাংলাদেশ ও ইন্দানেশিয়া মূল পর্বের টিকিট কাটল। পুল ‘বি’র ম্যাচে সিঙ্গাপুরকে ২-০ গোলে হারিয়ে মূল পর্বে নাম লেখায় স্বাগতিক ইন্দোনেশিয়া। তাদের কাছে হেরেও মূল পর্বে উঠেছে সিঙ্গাপুর, যারা শ্রীলংকা ও কাজাখস্তানকে হারিয়েছে।

এর আগে ছেলেদের বাছাইপর্ব উতরে এশিয়ান গেমসে খেলার টিকিট পেয়েছে বাংলাদেশ। ছেলেদের ফিল্ড হকিতে অংশ নেবে মোট ১২টি দল। জাপান ছাড়াও খেলবে চীন, ভারত, মালয়েশিয়া, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, বাংলাদেশ, চায়নিজ তাইপে, ইন্দোনেশিয়া, ওমান, শ্রীলংকা ও উজবেকিস্তান।

আরও