পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত
নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। টাইগার দলে প্রথম ম্যাচে ফিরেছেন উইকেটরক্ষক
ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও লিটন দাস।
আজ বুধবার বিকেল ৪টায় হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই বাংলা জাতীয়
ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। এ ম্যাচে
জায়গা হারিয়েছেন সৌম্য সরকার।
বাংলাদেশ একাদশ : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ,
মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন ধ্রুব,
নাসুম আহমেদ, সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ড একাদশ : টম ল্যাথাম (অধিনায়ক,
উইকেট রক্ষক), রচীন রবীন্দ্র, টম ব্লান্ডেল, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি
নিকোলস, কোল ম্যাকননিক, ডগ ব্রেসওয়েল, আজাজ প্যাটেল, জ্যাকব ডাফি ও ব্লেয়ার টিকনার।