অস্ট্রেলিয়ান ওপেন

সাড়ে ৫ ঘন্টার লড়াই জিতে ফাইনালে আলকারাজ

ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন—সবই জিতেছেন ক্যারিয়ারে। জেতা হয়নি শুধু অস্ট্রেলিয়ান ওপেন। এবার মেলবোর্নে শিরোপা জিতে ‘ক্যারিয়ার স্ল্যাম’ পূর্ণ করার আশায় মেলবোর্নে খেলতে এসেছেন আলকারাজ। এ স্বপ্নপূরণে তার সামনে এখন একটি ম্যাচ—ফাইনাল।

কার্লোস আলকারাজ ও আলেক্সান্ডার জেভেরেভের লড়াইটা ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কখনো আলকারাজের দিকে, কখনোবা জেভেরেভের দিকে হেলে পড়ছিল ম্যাচটা। প্রায় সাড়ে ৫ ঘন্টায়ও (৫ ঘন্টা ২৭ মিনিট) দুজনকে আলাদা করা যাচ্ছিল না। অবশেষে ম্যারাথন লড়াইয়ে জয় হয় স্প্যানিশ সুপারস্টার আলকারাজের। জার্মান তারকাকে ৬-৪, ৭-৬ (৭/৫), ৩-৬ (৩/৭), ৬-৭ (৪/৭), ৭-৫ গেমে হারান তিনি। এই জয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন আলকারাজ।

ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন—সবই জিতেছেন ক্যারিয়ারে। জেতা হয়নি শুধু অস্ট্রেলিয়ান ওপেন। এবার মেলবোর্নে শিরোপা জিতে ‘ক্যারিয়ার স্ল্যাম’ পূর্ণ করার আশায় মেলবোর্নে খেলতে এসেছেন আলকারাজ। এ স্বপ্নপূরণে তার সামনে এখন একটি ম্যাচ—ফাইনাল।

বর্তমান চ্যাম্পিয়ন ইয়ান্নিক সিনার ও জোকোভিচের মধ্যে বিজয়ী খেলোয়াড়কে ফাইনালে মোকাবেলা করতে হবে আলকারাজকে।

আরও