মা হওয়ার পর প্রথমবার গ্র্যান্ডস্লাম সেমিতে উঠে উচ্ছ্বসিত ওসাকা

শেষ ষোলোয় কোকো গাফকে হারানোর পর সেমিতেও সামনে আরেক মার্কিনীকে পাচ্ছেন ওসাকা। এবার তার মুখোমুখি হবেন আমান্ডা আনিসিমোভা, যিনি ৬-৪, ৬-৩ গেমে হারান পোল্যান্ডের ইগা সিয়ানতেককে।

শুক্রবার মেয়েদের আরেক সেমিফাইনালে মুখোমুখি হবেন আরিনা সাবালেঙ্কা ও জেসিকা পেগুলা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা) মেয়েদের সেমিফাইনাল শুরু হবে। প্রথমে সাবালেঙ্কা-পেগুলা, এরপর ওসাকা-আনিসিমোভা লড়াই।

ক্যারোলিন মুচোভাকে হারিয়ে ইউএস ওপেনের সেমিফাইনালে উঠে জাপানি তারকা নাওমি ওসাকা বলেছেন, তার স্বপ্ন সত্যি হতে চলেছে। আগেই চারবার গ্র্যান্ডস্লাম শিরোপা জিতেছেন। এর মধ্যে দুবার জিতেছেন ইউএস ওপেন। তাহলে ফ্লাশিং মিডোতে নতুন করে কী এমন স্বপ্ন থাকতে পারে নাওমি ওসাকার?

আসলে এ স্বপ্নপূরণ আর এ আনন্দ তার প্রত্যাবর্তনের। ২০২১ সালের অস্ট্রেলিয়ান ওপেনের পর এবারই প্রথম কোনো গ্র্যান্ডস্লামের কোয়ার্টার ফাইনাল খেললেন ওসাকা। স্বভাবতই তিনি এ নিয়ে ভীষণ স্নায়ু চাপে ছিলেন। যদিও চেক রিপাবলিকের খেলোয়াড় মুচোভাকে ৬-৪, ৭-৬ (৭-৩) গেমে হারিয়ে শেষ চারের টিকিট পেয়েছেন ওসাকাই।

২০২৩ সালে কন্যা সন্তান শাই জন্ম নেয়ার কারণে প্রায় ১৪ মাস টেনিসের বাইরে ছিলেন ওসাকা। এরপর ফর্মহীনতা, চোট আর পারিবারিক কারণে তিনি বিপর্যস্ত ছিলেন। এই দুঃসময়কে পেছনে ফেলে আবারও গ্র্যান্ডস্লামের সেমিফাইনালে ওঠার তার জন্য বিরাট স্বস্তির। জয় শেষে তিনি বলেছেন, ‘মা হওয়ার পর এই প্রথম সেমিফাইনালে। আমি খেলা দেখতাম আর ভাবতাম আমারও এই কোর্টে আবার সুযোগ আসবে। এটা আমার স্বপ্ন সত্যি হওয়ার মতো।’

শেষ ষোলোয় কোকো গাফকে হারানোর পর সেমিতেও সামনে আরেক মার্কিনীকে পাচ্ছেন ওসাকা। এবার তার মুখোমুখি হবেন আমান্ডা আনিসিমোভা, যিনি ৬-৪, ৬-৩ গেমে হারান পোল্যান্ডের ইগা সিয়ানতেককে। উইম্বলডন ফাইনালে হারের প্রতিশোধ দিয়েছেন আনিসিমোভা।

আনিসিমোভাকে হারালে ২০২০ সালের পর প্রথম খেলোয়াড় হিসেবে মা হওয়ার পর ফাইনালে উঠবেন ওসাকা। সর্বশেষ এটি করেছিলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা এবং ২০২০ সালের সেই ফাইনালে তিনি হেরেছেন ওসাকার কাছে। ফাইনালে জিতলেও আরেক মাইলফলকের সামনে ওসাকা। মা হওয়ার পর একমাত্র খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্লাম জিতেছেন কিম ক্লিস্টার্স (২০০৯, ২০১০ ও ২০১১)।

শুক্রবার মেয়েদের আরেক সেমিফাইনালে মুখোমুখি হবেন আরিনা সাবালেঙ্কা ও জেসিকা পেগুলা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা) মেয়েদের সেমিফাইনাল শুরু হবে। প্রথমে সাবালেঙ্কা-পেগুলা, এরপর ওসাকা-আনিসিমোভা লড়াই।

সেমিতে নাম লিখিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন ইয়ান্নিক সিনার

এদিকে, ছেলেদের অল-ইতালিয়ান কোয়ার্টার ফাইনালে লরেঞ্জো মুসেত্তিকে ৬-১, ৬-৪, ৬-২ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন ইয়ান্নিক সিনার। শুক্রবার সেমিফাইনালে কানাডার ফেলিক্স অগার-আলিসিমের মুখোমুখি হবেন তিনি। শেষ আটে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরকে হারান অগার-আলিসিমে। ছেলেদের আরেক সেমিতে লড়বেন ২৪ গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ ও বর্তমান সেনসেশন পাঁচবারের মেজরজয়ী কার্লোস আলকারাজ। শুক্রবার রাতে (৩টার আগে নয়) প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবেন জোকোভিচ ও আলকারাজ, শনিবার ভোর ৫টায় দ্বিতীয় সেমিতে লড়বেন অগার-আলিসিমে ও সিনার।

আরও