তৃতীয়বারের মতো নিউজিল্যান্ডকে ওয়ানডে সিরিজে হারাল বাংলাদেশ

এর আগে ২০১০ সালে নিউজিল্যান্ডের মাঠে ও ২০১৩ সালে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে কিউইদের হারায় বাংলাদেশ। সব মিলে, বাংলাদেশের মাঠে ছয়টি ওয়ানডে সিরিজের মধ্যে উভয় দল জিতেছে তিনটি করে। নিউজিল্যান্ড নিজেদের মাঠে সবগুলো সিরিজ জিতেছে।

ওয়ানডে ক্রিকেটে নিউজিল্যান্ডকে তৃতীয়বারের মতো সিরিজে হারানোর কৃতিত্ব দেখাল বাংলাদেশ। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের সাগরিকায় সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ৫৫ রানের জয় ২-১-এ সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা। ১২ বারের মোকাবেলায় এ নিয়ে তৃতীয়বারের মতো কিউইদের ওয়ানডে সিরিজে হারাল টাইগাররা।

২০১৬ সাল থেকে শুরু করে টানা পাঁচটি সিরিজে হারের পর অবশেষে জিতল বাংলাদেশ। আগের পাঁচ সিরিজের মধ্যে চারটিই ছিল নিউজিল্যান্ডের মাঠে। এর আগে ২০২৩ সালে বাংলাদেশ সফরে এসে ৩-০তে সিরিজ জয় করে কিউইরা। এবার অবশ্য পূর্ণশক্তির দল পাঠায়নি ওশেনিয়ার নিউজিল্যান্ড বোর্ড। তারা এসেছে খর্বশক্তির দল নিয়ে। এই দলটিও প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দেয়। যদিও নাহিদ রানা, নাজমুল হোসেন শান্ত ও মুস্তাফিজুর রহমানের বীরত্বে টানা দুই ম্যাচ জিতে নিল বাংলাদেশ।

এর আগে ২০১০ সালে নিউজিল্যান্ডের মাঠে ও ২০১৩ সালে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে কিউইদের হারায় বাংলাদেশ। সব মিলে, বাংলাদেশের মাঠে ছয়টি ওয়ানডে সিরিজের মধ্যে উভয় দল জিতেছে তিনটি করে। নিউজিল্যান্ড নিজেদের মাঠে সবগুলো সিরিজ জিতেছে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৫০ ওভারে ২৬৫/৮ (শান্ত ১০৫, লিটন ৭৬; ও’রুর্ক ৩/৩২)। নিউজিল্যান্ড: ৪৪.৫ ওভারে ২১০/১০ (ফক্সক্রফট ৭৫, নিক কেলি ৫৯; মুস্তাফিজ ৫/৪৩)। ফল: বাংলাদেশ ৫৫ রানে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: নাজমুল হোসেন শান্ত। প্লেয়ার অব দ্য সিরিজ: নাহিদ রানা।

আরও