আবুধাবিতে শনিবার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তাসকিন আহমেদের তোপের মুখে ২৪ রানে তিন উইকেট হারানোর পরও ২৭১ রানের পুঁজি গড়ে জিম্বাবুয়ে। বিপদের সময় দলকে টানেন ব্রেন্ডন টেইলর ও ক্রেগ আরভিন। দুজন গড়েন ১৫০ জুটি। এই জুটিটাই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭২ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। তাওহীদ হৃদয়ের দল হেরেছে ৯৯ রানে।
২৪ রানের মধ্যে ব্রায়ান বেনেট, বেন কারান ও তাফাদজাওয়া সিগাকে ফেরান তাসকিন। এরপরও দলটি ২৭১ রানের পুঁজি পায় অভিজ্ঞ দুই ব্যাটার টেইলর ও আরভিনের লড়াইয়ে। আরভিন ১০৬ বলে ৯৩ ও টেইলর ১০১ বলে ৮১ রান করেন।
জবাব দিতে নেমে ব্র্যাড ইভান্সের তোপের মুখে পড়ে ৩৩.৪ ওভারে ১৭২ রান তরে গুটিয়ে যায় বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি। ৩৮ বলে ৪৬ রান করেন তিনি। এছাড়া সাইফ হাসান ২৬ ও রিশাদ হোসেন ২৩ রান করেন। ইভান্স ৪৫ রানে ৪টি উইকেট নেন। দুটি করে উইকেট নেন সিকান্দার রাজা ও ওয়েলিংটন মাসাকাদজা।