অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে একমাত্র টেস্টের জন্য আজ বৃহস্পতিবার বিকালে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস আর টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
চট্টগ্রাম তিনটি টি-টোয়েন্টি ম্যাচ যথাক্রমে ১৭, ১৯ ও ২১ জুন। আর হারারেতে টেস্ট শুরু হবে ২৮ জুন।
টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), কাজী নুরুল হাসান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন।
জিম্বাবুয়ে মাঠে একমাত্র টেস্টের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, অমিত হাসান, রবিউল হক।