১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া

প্রথমেই ওয়ানডে সিরিজ। আগামী ৯, ১১ ও ১৪ জুন ঢাকায় তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর চট্টগ্রামে তিনটি টি-টোয়েন্টি যথাক্রমে ১৭, ১৯ ও ২১ জুন।

প্রায় ১৫ বছর পর বাংলাদেশের মাঠে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অজিরা আসছে আগামী জুন মাসে। এ সফরে তারা টি-টোয়েন্টি সিরিজও খেলবে।

জুন মাসে ১৩ দিনের বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও সমান তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অজিরা। এর আগে ২০১১ সালে সর্বশেষ বাংলাদেশের মাঠে ওয়ানডে সিরিজ খেলে ছয়বারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা, তার আগেরটি খেলে ২০০৮ সালে। ২০২১ সালে বাংলাদেশের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলে ১-৪ ব্যবধানে হেরেছে তারা।

প্রথমেই ওয়ানডে সিরিজ। আগামী ৯, ১১ ও ১৪ জুন ঢাকায় তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর চট্টগ্রামে তিনটি টি-টোয়েন্টি যথাক্রমে ১৭, ১৯ ও ২১ জুন।

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, দুই দেশের বোর্ড এখনো ম্যাচ শুরুর সময় নিয়ে আলোচনা করেনি। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার চলতি সিরিজে ওয়ানডে সিরিজে খেলা শুরু হবে সকাল ১১টায়। অস্ট্রেলিয়া সিরিজেও এমনটি হতে পারে, যদি খরতাপ অসহনীয় পর্যায়ে না পৌছায়।

অস্ট্রেলিয়ার ক্রিকেট ডটকম জানিয়েছে, সম্প্রতি সম্প্রচার চুক্তি হওয়ায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সীমিত ওভারের সিরিজটা দেখার সুযোগ পাবেন অজি সমর্থকরা। ২০২১ সালের টি-টোয়েন্টি সিরিজটা সম্প্রচার করা হয়নি বলে দর্শক বঞ্চিত হয়।

পাকিস্তান থেকে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পাকিস্তান সফরে তারা তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে। পাকিস্তানে সিরিজ শুরু হবে ৩১ মে।

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, উপমহাদেশে সফরে আসার আগে ব্রিসবেনে ক্যাম্প করবে অজিরা। তিনি বলেন, ‘পাকিস্তান ও বাংলাদেশে সাদা বলের সিরিজের আগে মে মাসে আমাদের ট্রেনিং ক্যাম্প রয়েছে। সফরে আমরা কোন কোন খেলোয়াড়কে বাছাই করব, তা এই ক্যাম্পের মাধ্যমে নির্ধারণ করা হবে।’

এই ট্রেনিং ক্যাম্পে আইপিএলসহ বিদেশি লিগে খেলা ক্রিকেটারদের ডাকা হবে না বলে জানান জর্জ বেইলি।

২০১১ সালের বাংলাদেশ সফরে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় করে অস্ট্রেলিয়া। ওই সিরিজের দ্বিতীয় ম্যাচে শেন ওয়াটসন ১৫ ছক্কা ও সমান বাউন্ডারিতে মাত্র ৯৬ বলে ১৮৫ রানের টর্নেডো ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জিতিয়েছিলেন ৯ উইকেটের বিশাল ব্যবধানে। ওই সিরিজে অধিনায়ক হিসেবে অভিষেক ঘটেছিল মাইকেল ক্লার্কের। সিরিজে ক্লার্ক ও মাইকেল হাসি সেঞ্চুরি করেন।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে উপমহাদেশ সফরে আসছে। পরবর্তী বিশ্বকাপ বসবে আফ্রিকার তিন দেশে।

আরও