প্রথম সেমিফাইনাল

টস জিতে ফিল্ডিং নিয়েছে নিউজিল্যান্ড

আইসিসি টি২০ বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে টস জিতে ফিল্ডিং নিয়েছে নিউজিল্যান্ড। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

আইসিসি টি২০ বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে টস জিতে ফিল্ডিং নিয়েছে নিউজিল্যান্ড। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। 

ইনজুরির কারণে ছিটকে পড়া জেসন রয়ের জায়গায় ইংল্যান্ড দলে সুযোগ পেয়েছেন স্যাম বিলিংস। যদিও জস বাটলারের সঙ্গে ওপেন করবেন জনি বেয়ারস্টো। 

রাতের ম্যাচগুলোতে পরে ব্যাটিং করা দলই বেশি জিতেছে। এটা মনে করিয়ে দেয়া হলে টস শেষে ইংলিশ দলনায়ক ইয়োন মরগান বলেন, আশাকরি, এটা (টস) ম্যাচ নির্ধারক হবে না। 

রয়কে নিয়ে তিনি বলেন, টুর্নামেন্টের শেষ দিকে এসে এভাবে বিদায় নেয়া হতাশাজনক। যাই হোক, এটা স্যামের জন্য একটি সুযোগ হয়ে এসেছে। বেয়ারস্টো ওপেন করবেন। নিউজিল্যান্ড অত্যন্ত শক্তিশালী দল। সেমিফাইনাল ও ফাইনালে তারা নতুন নয়। এই স্তরে তারা বরং আমাদের চেয়ে বেশিই খেলেছে।  

নিউজিল্যান্ড দলনায়ক কেন উইলিয়ামসন বলেন, ইংল্যান্ড সব সময়ই শক্তিশালী দল এবং শেষ পর্যন্ত তাদের শক্তির জায়গা। আমরা অবশ্যই আজ শুধুই ক্রিকেট নিয়ে ভাবতে চাই। পিচ বেশ ভালো নে হচ্ছে, শেষ দিকে হয়তো শিশির পড়বে। 

আরও