বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট

নাজমুলের নবম সেঞ্চুরি, বাংলাদেশের আড়াইশ পার

১ বছর ৭ মাস পর আবার টেস্ট সিরিজে মুখোমুখি পাকিস্তান-বাংলাদেশ। ২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বরে রাওয়ালপিন্ডিতে দুই টেস্টের সিরিজে পাকিস্তানকে হারিয়ে দেয় বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে ১০১ রান করেছেন বাংলাদেশ দলনায়ক নাজমুল হোসেন শান্ত। এটা তার ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি। অধিনায়কের সেঞ্চুরির পর তিন অঙ্কের দিকে ছুটছেন সাবেক অধিনায়ক মুমিনুল হক। তিনি ৮৫ রানে ও আরেক সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ১৯ রানে ব্যাট করছিলেন। বাংলাদেশের সংগ্রহ ছিল ৬৭ ওভারশেষে ৩ উইকেটে ২৫৫ রান।

২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বরে রাওয়ালপিন্ডিতে দুই টেস্টের সিরিজ জয়ের পর আবারও লংগান ভার্সনে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। এবার বাংলাদেশের মাঠে দুই টেস্টের সিরিজ। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে প্রথম টেস্ট।

আরও