লরিয়াস অ্যাওয়ার্ড নাইটে তারার মেলা

বর্ষসেরা আলকারাজ ও সাবালেঙ্কা

অনুষ্ঠান রাঙিয়েছেন ছিয়াত্তরের অলিম্পিক গেমসের সুপারস্টার নাদিয়া কোমানেচি থেকে শুরু করে হাল আমালের ফুটবল সুপারস্টার লামিনে ইয়ামাল। কোমানেচিকে দেয়া হয় আজীবন সম্মাননা। আর বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বার্সেলোনার ১৮ বছর বয়সী তরুণ সুপারস্টার ইয়ামাল।

খেলাধুলার ‘অস্কার’ বলা হয় লরিয়াস বর্ষসেরা পুরস্কারকে। এ বছর লরিয়াসের ‘বর্ষসেরা’ হয়েছেন টেনিসের দুই সুপারস্টার কার্লোস কার্লোস আলকারাজ ও আরিনা সাবালেঙ্কা। অনুষ্ঠান রাঙিয়েছেন ছিয়াত্তরের অলিম্পিক গেমসের সুপারস্টার নাদিয়া কোমানেচি থেকে শুরু করে হাল আমালের ফুটবল সুপারস্টার লামিনে ইয়ামাল। কোমানেচিকে দেয়া হয় আজীবন সম্মাননা। আর বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বার্সেলোনার ১৮ বছর বয়সী তরুণ সুপারস্টার ইয়ামাল।

তাৎপর্যপূর্ণ বিষয় হলো এবার শীর্ষ দুটি পুরস্কারই জিতেছেন টেনিসের দুজন। ক্যারিয়ারে প্রথমবার এ পুরস্কার পেলেন আলকারাজ ও সাবালেঙ্কা। ২২ বছর বয়সী স্প্যানিশ সুপারস্টার আলকারাজ গত বছর ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন এবং চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতে ‘ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম’ পূর্ণ করেছেন। তিনি সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ‘ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম’ জিতেছেন। এছাড়া, নারী এককে শীর্ষ র‍্যাংকধারী খেলোয়াড় ২৭ বছর বয়সী সাবালেঙ্কা গত বছর টানা দ্বিতীয়বারের মতো জিতেছেন ইউএস ওপেন শিরোপা। তারই পুরস্কার জিতলেন মর্যাদাপূর্ণ লরিয়াসের বর্ষসেরা হয়ে।

কার্লোস আলকারাজ

‘বর্ষসেরা টিম’ এর পুরস্কার জিতেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাজয়ী প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

মাদ্রিদের সিবেলেস প্যালেসে সোমবার রাতে এক জমকালো অনুষ্ঠানে দেয়া হয় লরিয়াস পুরস্কার। অনুষ্ঠান উপস্থাপনা করেন টেনিসের সুপারস্টার ২৪ বারের গ্র্যান্ড স্লামজয়ী নোভাক জোকোভিচ ও ফ্রিস্টাইল স্কিয়ার আইলিন গু।

নাদিয়া কোমানেচি

চলতি মাসেই মাস্টার্স শিরোপা ধরে রাখা ররি ম্যাকইলরয় পেয়েছেন ‘কামব্যাক অব দ্য ইয়ার’ পুরস্কার। কিংবদন্তি রোমানিয়ান জিমন্যাস্ট নাদিয়া কোমানেচিকে দেয়া হয়েছে ‘লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড’। ১৯৭৬ সালের অলিম্পিক গেমসে মাত্র ১৪ বছর বয়সে প্রথম জিমন্যাস্ট হিসেবে ‘পারফেক্ট টেন’ স্কোর গড়েছিলেন কোমানেচি।

লামিনে ইয়ামাল

জার্মান ফুটবল তারকা টনি ক্রুস পেয়েছেন ‘ইন্সপাইরেশন অ্যাওয়ার্ড’। ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন ল্যান্ডো নরিস জিতেছেন ‘ব্রেকথ্রু অব দ্য ইয়ার’, আমেরিকান স্নোবোর্ডার ক্লোয়ে কিম জিতেছেন ‘দ্য ওয়ার্ল্ড অ্যাকশন স্পোর্টসপারসন অ্যাওয়ার্ড’। এছাড়া ব্রাজিলের গ্যাব্রিয়েল আরাউহো জিতে নিয়েছেন ‘ওয়ার্ল্ড স্পোর্টসপারসন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’।

আরও