এশিয়া কাপের সেমিতে জর্ডান দক্ষিণ কোরিয়া

অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে এশিয়া কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে দক্ষিণ কোরিয়া।

অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে এশিয়া কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে দক্ষিণ কোরিয়া। শেষ চারে তাদের সঙ্গী হয়েছে জর্ডান। শুক্রবার রাতে আরেক কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানকে ১-০ গোলে হারায় জর্ডান।

হার থেকে কয়েক সেকেন্ড দূরে ছিল দক্ষিণ কোরিয়া। ৪২ মিনিটে আলেক্সান্ডার গুডউইনের গোলে লিড নেয় অস্ট্রেলিয়া। জমে ওঠা ম্যাচে ইনজুরি টাইমে (৯০+৬) হোয়াং হি-চ্যান গোল করে সমতা আনেন। এরপর অতিরিক্ত সময়ের খেলায় (১০৪ মিনিট) টটেনহাম তারকা সন হিউং-মিন ফ্রি-কিক থেকে গোল করে কোরিয়াকে অবিশ্বাস্য এক জয় এনে দেন।

এশিয়া কাপে গতকাল রাতে কোয়ার্টার ফাইনালে ইরানের মুখোমুখি হয় জাপান, আরেক ম্যাচে স্বাগতিক কাতারের প্রতিপক্ষ ছিল উজবেকিস্তান। 

৬ ফেব্রুয়ারি প্রথম সেমিফাইনাল ও ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় সেমিফাইনাল। ১০ ফেব্রুয়ারি লুসাইল স্টেডিয়ামে ফাইনাল। 

আরও