আফগানদের বিপক্ষে টেস্ট দল ঘোষণা

ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও শক্তিশালী দল নির্বাচন করেছেন বিসিবির নির্বাচকরা।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য গতকাল দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও শক্তিশালী দল নির্বাচন করেছেন বিসিবির নির্বাচকরা।

দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের হয়ে ৩৫০ রান করা তাওহীদ হৃদয় জায়গা পেয়েছেন বাংলাদেশের টেস্ট দলে। গত জুনে হারারেতে তার টেস্ট অভিষেক হয়। পেস তারকা নাহিদ রানা এ টেস্টে খেলবেন না। বিশ্রাম দেয়া হয়েছে অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদকেও। এ দলে জায়গা হয়নি ব্যাটার অমিত হাসানের, ফিরেছেন উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিক।

দলে জায়গা করে নিয়েছেন দুই অভিজ্ঞ স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। পেস আক্রমণে থাকছেন কাউন্টিতে খেলা দুই বোলার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ ছাড়াও ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম। অফস্পিনার নাঈম হাসান, পেসার মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমনকে দলের সঙ্গে ভ্রমণকারী রিজার্ভ হিসেবে রাখা হয়েছে।

আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে। ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।

বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম।

আরও