ক্রাইস্টচার্চে হোটেল কক্ষেই বন্দি মুমিনুল-মিরাজরা

দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে। যদিও ক্রিকেটাররা এখন টিম হোটেল কক্ষের ভেতরেই বন্দি। নিউজিল্যান্ডের নিয়ম অনুযায়ী কঠোর কোয়ারেন্টিন পালন করতে হচ্ছে মুমিনুল হকের দলকে।

দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে। যদিও ক্রিকেটাররা এখন টিম হোটেল কক্ষের ভেতরেই বন্দি। নিউজিল্যান্ডের নিয়ম অনুযায়ী কঠোর কোয়ারেন্টিন পালন করতে হচ্ছে মুমিনুল হকের দলকে। ক্রাইস্টচার্চ থেকে ভিডিও বার্তায় টিম ডিরেক্টর খালেদ মাহমুদ জানান, ভালো আছে তার দল। আর স্পিনার মেহেদী হাসান মিরাজ জানালেন, কোয়ারেন্টিনের তিনদিন সবকিছু রুমের ভেতরেই করতে হচ্ছে তাদের।

গতকাল রাতে পাঠানো এক ভিডিও বার্তায় ডানহাতি স্পিনার মিরাজ বলেন, আলহামদুলিল্লাহ, লম্বা ফ্লাইটের পর গতকাল (শুক্রবার) আমরা নিউজিল্যান্ডে পৌঁছে গিয়েছি। এয়ারপোর্ট থেকে আমরা সরাসরি হোটেলে চলে এসেছি এবং হোটেলে তিনদিনের কঠোর কোয়ারেন্টিন পালন করছি। আমাদের সবকিছু রুমের ভেতরেই করতে হবে। সবকিছু রুমেই করছি, খাবার আমাদের রুমেই দেয়া হয়। হয়তো কাল (আজ) থেকে আমরা রুমের ভেতরে কিছু ফ্রি হ্যান্ডের এক্সারসাইজ করতে পারব। বাইক ছাড়াও কিছু ইনস্ট্রুমেন্ট দেয়া হয়েছে রুমের ভেতরে, সেগুলো নিয়ে আমরা এক্সারসাইজ করব।

মিরাজ জানান, তিনদিন পর হয়তো তাদের বাইরে গিয়ে কিছুটা হাঁটাহাঁটি করতে দেয়া হবে। এরপর যে প্র্যাকটিস শিডিউল আছে তা তাদের সময়মতো জানিয়ে দেয়া হবে।

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ শেষ হওয়ার দিনই গত বুধবার গভীর রাতে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ দল। লম্বা ভ্রমণ শেষে সেখানে পৌঁছানো দলটি এখন আছে সাতদিনের কোয়ারেন্টিনে। এর মধ্যে প্রথম তিনদিন রুম কোয়ারেন্টিন। কভিড-১৯ নেগেটিভ হওয়া সাপেক্ষে এরপর কিছু সময়ের জন্য বের হওয়ার অনুমতি পাবেন ক্রিকেটাররা, করতে পারবেন জিম। সাতদিন পর দলগত অনুশীলন শুরু করতে পারবে বাংলাদেশ।

গতকাল সকালে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় মাহমুদ বলেন, এখন পর্যন্ত কারো কোনো সমস্যা নেই। ভালো আছেন সবাই। আজ (শনিবার) আমাদের কোয়ারেন্টিনের প্রথম দিন। সকালে ঘুম থেকে ওঠে নাশতা করার পর দুজন নার্স এসেছিলেন, আমাদের তাপমাত্রা মাপার জন্য। বাকি সব খোঁজখবর নেয়ার জন্য। এখানে (নিউজিল্যান্ড) পৌঁছানোর পর সবাই যার যার রুমে যাই। এখনো কারো সঙ্গে কারো দেখা হয়নি। শুধু ভিডিও কল ছাড়া।

তিনি বলেন, কঠিন সময়, পাকিস্তানের বিপক্ষে খেলে আসার পর পরই ছেলেরা..., কঠিন সময় যাচ্ছে। আরো দু-তিনদিন কষ্ট করতে হবে, তারপর আমরা গ্রুপ হিসেবে অনুশীলন করতে পারব, জিম করতে পারব। তারপর ধীরে ধীরে অনুশীলন শুরু করতে পারব। আমি আশা করি, কয়েক দিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। এছাড়া আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি; দোয়া করবেন।

গত ফেব্রুয়ারিতেও নিউজিল্যান্ড সফর করে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। তখন তিনটি করে ওয়ানডে টি২০ ম্যাচ খেলে দুই দল। কোনো ম্যাচ জেতা হয়নি বাংলাদেশের। কিউইদের বিপক্ষে এর আগে তাদের দেশে তিন সংস্করণ মিলিয়ে ৩৩ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি বাংলাদেশ।

কোয়ারেন্টিন শেষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবেন মুমিনুল হক বাহিনী। জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। জানুয়ারি থেকে ক্রাইস্টচার্চে দ্বিতীয় শেষ টেস্ট। উল্লেখ্য, সম্প্রতি ঘরের মাঠে পাকিস্তানের কাছে --তে টেস্ট সিরিজ --তে টি২০ সিরিজ হেরেছে বাংলাদেশ।

আরও