লেভানদোভস্কির জোড়ায় বার্সার বড় জয়

রিয়াল ভায়াদোলিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। অপরদিকে শেষ মুহূর্তে করিম বেনজেমার জোড়া গোলে এস্পানিওলকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ফরাসি লিগ-ওয়ানে মোনাকোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে প্যারিস সেন্ট জার্মেই। প্রথমার্ধে কেভিন বোল্যান্ডের গোলে মোনাকো এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে নেইমারের সফল পেনাল্টি কিকে সমতায় ফেরে পিএসজি।

বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় এসেও গোলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন রাবার্ট লেভানদোভস্কি। গতকাল রোববার দিবাগত রাতে লেভানদোভস্কির জোড়া গোলে লা লিগায় রিয়াল ভায়াদোলিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। অপরদিকে শেষ মুহূর্তে করিম বেনজেমার জোড়া গোলে এস্পানিওলকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ফরাসি লিগ-ওয়ানে মোনাকোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে প্যারিস সেন্ট জার্মেই। প্রথমার্ধে কেভিন বোল্যান্ডের গোলে মোনাকো এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে নেইমারের সফল পেনাল্টি কিকে সমতায় ফেরে পিএসজি।

আগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষেও জোড়া গোল করেন লেভানদোভস্কি। পোস্ট আর ক্রসবার বাধা না হয়ে দাঁড়ালে ভায়াদোলিদের বিপক্ষে হ্যাটট্রিকই পেতেন ডাচ তারকা। 

ম্যাচের ২৪ মিনিটে ডান দিক থেকে রাফিনিয়ার বাড়ানো ক্রস দূরের পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছিল। শেষ মুহূর্তে পা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দেন পোলিশ স্ট্রাইকার লেভানদোভস্কি। ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি। ৬৪ মিনিটে ব্যবধান ৩-০ করেন লেভা। উসমান দেম্বেলের বাড়ানো বল বক্সে পেয়ে ব্যাকহিলে প্রতিপক্ষের ডিফেন্ডারের পায়ের ফাঁক গলে জালে বল পাঠান তিনি। যোগ করা সময়ে সের্জি রবের্ত গোল করলে ব্যবধান ৪-০ হয়।

তিন ম্যাচের সবকটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ, সমান পয়েন্টে দুইয়ে রিয়াল বেটিস। দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা।


আরও