বাহরাইন ও সৌদি আরবে ফর্মুলা ওয়ান বাতিল

বাহরাইনের বাৎসরিক হোস্টিং ফি প্রায় ৪৫ মিলিয়ন মার্কিন ডলার এবং সৌদি আরবের ক্ষেত্রে এই পরিমাণ আরো বেশি।

১২ এপ্রিল বাহরাইনের সাখির সার্কিটে এবং এরপরের সপ্তাহে জেদ্দায় সৌদি আরব গ্র্যাঁ প্রি হওয়ার কথা ছিল। ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি রাজধানীর ওপর হামলা এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির পর আঞ্চলিক বিমানবন্দরগুলো বন্ধ হয়ে যাওয়ায় রেসের মালামাল পাঠানোর সময়সীমা (২০ মার্চ) নিয়ে সংকট দেখা দিয়েছিল।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে যাওয়া বাহরাইন ও সৌদি আরবের ফর্মুলা ওয়ান বাতিল করা হয়েছে। শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এফআইএ এবং ফর্মুলা ওয়ান কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানায়। নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও লজিস্টিক সমস্যার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে। সূত্রমতে, এই রেসগুলো এই বছর আর পুনর্নির্ধারণ করা হবে না, যার ফলে বর্তমান মৌসুমের ক্যালেন্ডার ২৪টি রেস থেকে কমে ২২টিতে নেমে এসেছে।

ফর্মুলা ওয়ানের প্রধান নির্বাহী স্টেফানো ডোমেনিকালি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এটিই ছিল একমাত্র সঠিক সিদ্ধান্ত। এফআইএ প্রেসিডেন্ট মোহাম্মদ বিন সুলায়েম জোর দিয়ে বলেছেন যে, ফর্মুলা ওয়ান পরিবারের নিরাপত্তা ও সুস্থতা তাদের কাছে সবসময় অগ্রাধিকার পায়। উল্লেখ্য, ১২ এপ্রিল বাহরাইনের সাখির সার্কিটে এবং এরপরের সপ্তাহে জেদ্দায় সৌদি আরব গ্র্যাঁ প্রি হওয়ার কথা ছিল। ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি রাজধানীর ওপর হামলা এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির পর আঞ্চলিক বিমানবন্দরগুলো বন্ধ হয়ে যাওয়ায় রেসের মালামাল পাঠানোর সময়সীমা (২০ মার্চ) নিয়ে সংকট দেখা দিয়েছিল।

এ রেস দুটি ফর্মুলা ওয়ানের আর্থিক স্থিতিশীলতায় বিশাল ভূমিকা রাখে। বাহরাইনের বাৎসরিক হোস্টিং ফি প্রায় ৪৫ মিলিয়ন মার্কিন ডলার এবং সৌদি আরবের ক্ষেত্রে এই পরিমাণ আরো বেশি। বাহরাইনের মুমতালাকাত সোভারেইন ওয়েলথ ফান্ড ম্যাকলারেন দলের মালিকানায় রয়েছে এবং সৌদি আরবের আরামকো অ্যাস্টন মার্টিন দলের টাইটেল স্পন্সর। এই বাতিলের ফলে ফর্মুলা টু, থ্রি এবং এফ১ একাডেমি রাউন্ডগুলোও বাতিল করা হয়েছে। পরবর্তী রেসটি ৩ মে মিয়ামিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে পুরো ক্যালেন্ডারে পাঁচ সপ্তাহের একটি দীর্ঘ বিরতি তৈরি হলো।

আরও