ভারতে কভিড-১৯ এর উচ্চহার

আরব আমিরাতে অনুষ্ঠিত হতে পারে এবারের টি-২০ বিশ্বকাপ- বিসিসিআই

ভারতে চলমান কভিড-১৯ সংক্রমণ ও মৃত্যুর ভয়াবহ হারের কারণে শঙ্কায় রয়েছে চলতি বছর টি-২০ বিশ্বকাপ আয়োজন। এমন অবস্থা চলমান থাকলে এবারের টি-২০ বিশ্বকাপ ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হতে পারে বলে জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। খবর বিবিসি।

ভারতে চলমান কভিড-১৯ সংক্রমণ ও মৃত্যুর ভয়াবহ হারের কারণে শঙ্কায় রয়েছে চলতি বছর টি-২০ বিশ্বকাপ আয়োজন। এমন অবস্থা চলমান থাকলে এবারের টি-২০ বিশ্বকাপ ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হতে পারে বলে জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। খবর বিবিসি। 

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্ধারিত সূচি অনুযায়ী এবারের টি-২০ বিশ্বকাপ চলতি বছরের অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ইতিমধ্যে ভারতে কভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মারাত্মক প্রাণঘাতী রুপ নেয়ায় হুমকির মুখে পড়েছে এ আয়োজন। দেশটিতে কভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে দুই লাখ। একইসঙ্গে গত সপ্তাহে প্রতিদিন অন্তত তিন লাখ নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে, গত সপ্তাহে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার ভ্রমণ নিষেধাজ্ঞার কবলে পড়েছে ভারত। 

বিসিসিআই এর মুখপাত্র ও ক্রিড়া উন্নয়ন বিষয়ক মহাব্যবস্থাপক ধিরাজ মালহোত্রা বলেন, এখনো টি-২০ বিশ্বকাপ আয়োজনের আশা রাখছে ভারত। তিনি বলেন, যেহেতু আমি টুর্ণামেন্টের একজন পরিচালক হিসেবে মনোনীত হয়েছি, সুতরাং টুর্ণামেন্টটি যাতে ঠিকভাবে অনুষ্ঠিত হয় তার সব ব্যবস্থাই আমি করবো। 

মালহোত্রা বলেন, আমরা স্বাভাবিক পরিস্থিতি এবং সবচেয়ে বাজে পরিস্থিতিতেও কাজ করে যাচ্ছি। এ ব্যাপারে আমরা সার্বক্ষণিক আইসিসির সাথে যোগাযোগ রক্ষা করে চলছি।

এরআগে বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাস মহামারীর কারণে স্থগিত করা হয় ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ বিশ্বকাপ আয়োজন। স্থগিতকৃত এ বিশ্বকাপ আগামী বছর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেয় আইসিসি। 

কভিড পরিস্থিতির কারণে ভারতে বিশ্বকাপ আয়োজন না করা গেলে বিসিসিআই অন্যকোনো ভেন্যুর কথা চিন্তা করছে কিনা এমন প্রশ্নের জবাবে মালহোত্রা বলেন, এমন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত আমাদের পরিকল্পনায় রয়েছে। তবে আমরা আশা করছি বিসিসিআই এ আয়োজন সম্পন্ন করতে পারবে। যদি এখানে আয়োজন করা অসম্ভব হয় তবে বিসিসিআইএর তত্ত্বাবধানেই সংযুক্ত আরব আমিরাতে টুর্ণামেন্টের আয়োজন করা হবে।

আরও