কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা জয়ের পর সান্তা ফে প্রদেশের সরকারি রেজিস্ট্রি অফিসের তথ্যমতে, ২০২২ সালের ডিসেম্বরে জন্মগ্রহণ করা প্রতি ৭০টি নবজাতকের মধ্যে অন্তত একটির নাম রাখা হয় লিওনেল কিংবা লিওনেলা, আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির নামানুসারে। অথচ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি মাসে ছয়জন শিশুর নাম রাখা হতো লিওনেল কিংবা লিওনেলা। সেটিই পরের মাত্র ৩০ দিনে গিয়ে দাঁড়ায় ৪৯ জনে, যা আগের চেয়ে অন্তত ৭০০ গুণ বেশি! মার্কা